tanaka

ভরিতে সোনার দাম বাড়লো ২১৫৮ টাকা

দেশের বাজারে সোনার গহনার দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম বাড়ানো হয়েছে...
প্রচ্ছদশিক্ষাঙ্গনজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ ২৫ দিনের ছুটি ঘোষণা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ ২৫ দিনের ছুটি ঘোষণা

পবিত্র ঈদ-উল-আযহা ও গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) টানা ২৫ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। আগামী ২১ মে থেকে এ ছুটি শুরু হবে।

‎মঙ্গলবার (১২ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
‎‎
‎বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২১ মে থেকে ১৪ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস বন্ধ থাকবে। এছাড়া ২৪ মে থেকে ৮ জুন পর্যন্ত অফিসসমূহে মোট ১৬ দিনের ছুটি থাকবে।

‎বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ছুটিকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট দফতরগুলো প্রয়োজন অনুযায়ী সীমিত পরিসরে কার্যক্রম পরিচালনা করতে পারবে।