tanaka

মেরুল বাড্ডায় রাজউকের দেড় হাজার কোটি টাকার জমি ২১ বছর ধরে দখলে

রাজধানীর মেরুল বাড্ডায় রাজউকের প্রায় ১১ একর জমি দুই দশকেরও বেশি সময় ধরে দখলে রয়েছে বলে অভিযোগ উঠেছে। জমিটির বাজারমূল্য প্রায় ১ হাজার ৬৫০ কোটি টাকা। একই জমিকে ঘিরে প্রায় ছয় হাজার মানুষের কাছ থেকে ৩০০ কোটি টাকা নেওয়ার অভিযোগও রয়েছে।
প্রচ্ছদআন্তর্জাতিকযুক্তরাষ্ট্র ‘প্ল্যান বি’ প্রস্তুত রাখার ইঙ্গিত দিয়েছে

যুক্তরাষ্ট্র ‘প্ল্যান বি’ প্রস্তুত রাখার ইঙ্গিত দিয়েছে

হরমুজ প্রণালির পরিস্থিতি নিয়ে সম্ভাব্য সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বিকল্প পরিকল্পনা বা ‘প্ল্যান বি’ প্রস্তুত রাখা প্রয়োজন বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সুইডেনের হেলসিংবর্গে ন্যাটো মিত্রদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। খবর আল-জাজিরার।

রুবিও বলেন, “যদি কেউ হরমুজ প্রণালিতে আক্রমণ চালায়, তাহলে আমাদের অবশ্যই একটি বিকল্প পরিকল্পনা থাকতে হবে।”

তিনি আরও জানান, সবচেয়ে ভালো পরিস্থিতি হবে যদি ইরান নিজেই প্রণালিটি খুলে দেয়। তবে তা না হলে কী পদক্ষেপ নেওয়া হবে, সেই প্রস্তুতিও থাকতে হবে।

ইরান যদি প্রণালি খুলতে অস্বীকৃতি জানায়, সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রসহ সংশ্লিষ্ট দেশগুলোকে ব্যবস্থা নিতে হতে পারে বলেও মন্তব্য করেন তিনি। তবে ন্যাটো এ বিষয়ে সরাসরি যুক্ত হবে কি না, সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি।

চলমান আলোচনার অগ্রগতি প্রসঙ্গে রুবিও বলেন, কিছু অগ্রগতি হলেও এখনো মূল লক্ষ্য অর্জিত হয়নি। তার ভাষায়, মার্কিন আলোচকরা কঠিন অবস্থানের একটি পক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন।