tanaka

ডিএমপির অভিযানে আরও ৫০৬ জন গ্রেপ্তার

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় রাজধানীর বিভিন্ন থানায় ৪০টি মামলা দায়ের করা হয়েছে। রোববার...
প্রচ্ছদআন্তর্জাতিকযুক্তরাষ্ট্র নতুন যুদ্ধ শুরু করলে ভারত মহাসাগরে মার্কিন যুদ্ধজাহাজে হামলার হুমকি ইরানের

যুক্তরাষ্ট্র নতুন যুদ্ধ শুরু করলে ভারত মহাসাগরে মার্কিন যুদ্ধজাহাজে হামলার হুমকি ইরানের

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নতুন করে কোনো সামরিক অভিযান শুরু করলে ভারত মহাসাগরসহ বিভিন্ন আন্তর্জাতিক জলপথে মার্কিন যুদ্ধজাহাজ ও ডেস্ট্রয়ারে হামলা চালানোর হুমকি দিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, আইআরজিসি নৌবাহিনীর রাজনৈতিক বিষয়ক উপমন্ত্রী আলী মোহাম্মদী এ হুঁশিয়ারি দিয়েছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যের জবাবে মোহাম্মদী বলেন, ট্রাম্প যদি হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের নিজস্ব এলাকা হিসেবে বিবেচনা করেন, তাহলে সেখানে কোনো মার্কিন যুদ্ধজাহাজ দেখা যাচ্ছে না কেন।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র যদি সত্যিই হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ দাবি করে, তাহলে অন্তত একটি মার্কিন যুদ্ধজাহাজ ওই এলাকার কাছাকাছি এনে তা দেখানো উচিত।

আইআরজিসির এই কর্মকর্তা সতর্ক করে বলেন, ওয়াশিংটন নতুন করে কোনো যুদ্ধ শুরু করলে ইরানের পাল্টা হামলা শুধু হরমুজ প্রণালিতে সীমাবদ্ধ থাকবে না। ভারত মহাসাগরে অবস্থানরত মার্কিন রণতরি ও অন্যান্য সামরিক জাহাজও হামলার লক্ষ্যবস্তু হতে পারে।