tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদরাজনীতিযুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড সটেট বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। ২৫ সেপ্টেম্বর ৩১ দফা ক্যাম্পেইনের মাধ্যমে এই প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। 

সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মাদ কাজলের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী কবি জসিমউদ্দীনের মেয়ে ও ব্যারিস্টার মওদুদ আহমেদের স্ত্রী হাসনা মওদুদ। এতে প্রধান বক্তা হিসেবে ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী, সমাজকর্ম গবেষক, ওয়াশিংটন ভিত্তিক পলিটিক্যাল থিংক ট্যাংকের নির্বাহী প্রধান গোলাম রাববানী নয়ন বাংগালী। এ ছাড়া বিভিন্ন স্তরের পেশাজীবী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রতিটি কাউন্টির প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং তারেক রহমানের রাষ্ট্র কাঠামো সংস্কার নিয়ে ব্যাপক আলোচনা করেন। 

অনুষ্ঠানে প্রধান বক্তা নয়ন বাংগালী বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফা থেকে খালেদা জিয়ার ভিশন ২০৩০ দেশকে এগিয়ে নিয়ে ৩১ দফা এখন রাষ্ট্র পরিচালনার মূল নকশা। তবে সব বাস্তবায়নে প্রয়োজন যোগ্য নেতৃত্ব উন্নয়ন, যেখানে কর্মীরা হবেন নেতার সহযোদ্ধা, কর্মচারী নয়।’