tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদআন্তর্জাতিকমোজতবা খামেনি-শীর্ষ কর্মকর্তাদের তথ্য দিলে ১ কোটি ডলার পুরস্কার: যুক্তরাষ্ট্রের ঘোষণা

মোজতবা খামেনি-শীর্ষ কর্মকর্তাদের তথ্য দিলে ১ কোটি ডলার পুরস্কার: যুক্তরাষ্ট্রের ঘোষণা

ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনিসহ দেশটির সামরিক ও গোয়েন্দা কর্মকর্তাদের সম্পর্কে তথ্যের জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইট অনুসারে, এই পুরস্কার ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এর সঙ্গে যুক্ত ১০ জন কর্মকর্তাদের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ১৯৭৯ সালে ইরানে ইসলামিক বিপ্লবের পর তৈরি এই সামরিক বাহিনী সর্বোচ্চ নেতার প্রতি অনুগত এবং শিয়া ধর্মীয় প্রতিষ্ঠানকে রক্ষা করার দায়িত্বে নিয়োজিত রয়েছে। খবর রয়টার্সের।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যৌথ মার্কিন ও ইসরায়েলি হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি সহ বেশ কয়েকজন শীর্ষ ইরানি কর্মকর্তা নিহত হওয়ার পর সম্প্রতি মোজতবা খামেনি তার বাবার স্থলাভিষিক্ত হন। সম্প্রতি তিনিও হামলায় আহত হয়েছেন।

সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ছাড়াও ইরানের নিরাপত্তা প্রধান আলি লারিজানি, গোয়েন্দা বিষয়ক মন্ত্রী ইসমাইল খাতিব, স্বরাষ্ট্রমন্ত্রী এস্কান্দার মোমেনি এবং খামেনির অফিসের দুই কর্মকর্তার সম্পর্কে তথ্যের বিনিময়ে পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র।

শুক্রবার রয়টার্সের যাচাইকৃত একটি ভিডিওতে লারিজানিকে তেহরানে একটি সমাবেশে দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে দেখা গেছে, যদিও মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট ‌হেগসেথ দাবি করেছেন যে, ইরানের শীর্ষ নেতৃত্ব ‘গোপনে’ রয়েছে।