tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদআন্তর্জাতিকএকযোগে ১০ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল উত্তর কোরিয়া

একযোগে ১০ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল উত্তর কোরিয়া

উত্তর কোরিয়া আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। এবার দেশটি পূর্ব সাগরের দিকে একযোগে ১০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এ তথ্য জানিয়েছে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ (জেসিএস)।

জেসিএসের বরাতে জানা গেছে, শনিবার স্থানীয় সময় দুপুর প্রায় ১টা ২০ মিনিটে উত্তর কোরিয়ার সুনান এলাকা থেকে পূর্ব সাগরের দিকে এসব অজ্ঞাত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়।

জাপানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রগুলো সমুদ্রে পতিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার পরপরই দক্ষিণ কোরিয়া তাদের নজরদারি ও সতর্কতা জোরদার করেছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও জাপানের সঙ্গে ঘনিষ্ঠভাবে তথ্য আদান-প্রদান করে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে দেশটি।

এদিকে জাপানের প্রধানমন্ত্রীর দপ্তরের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টেও উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।