tanaka

ইরানে রেয়ার আর্থের সন্ধানে চীনা বিজ্ঞানীরা, কেন গুরুত্বপূর্ণ এই উদ্যোগ

আধুনিক প্রযুক্তি ও প্রতিরক্ষা শিল্পে গুরুত্বপূর্ণ ‘রেয়ার আর্থ’ বা বিরল খনিজের সন্ধানে ইরানে বিজ্ঞানী পাঠানোর উদ্যোগ নিয়েছে চীন। এসব খনিজ উত্তোলন ও প্রক্রিয়াজাতকরণে চীনের...
প্রচ্ছদসারাদেশযশোরে একই পুকুরে ডুবে প্রাণ গেল দুই বোনসহ ৩ শিশুর

যশোরে একই পুকুরে ডুবে প্রাণ গেল দুই বোনসহ ৩ শিশুর

যশোরের বাঘারপাড়ায় বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নেমে দুই বোনসহ তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলার জামদিয়া ইউনিয়নের দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলো—জামদিয়া দক্ষিণপাড়ার নিছার আলীর দুই মেয়ে লামিয়া আক্তার (১৩)সুলতানা আক্তার (১০) এবং একই এলাকার আশিকুর রহমানের মেয়ে ফাহিমা খাতুন (১০)

স্থানীয়দের বরাতে জানা গেছে, জুমার নামাজের আগে তিন শিশু বাড়ির কাছের একটি পুকুরে গোসল করতে যায়। পুকুরটি বাগানের ভেতরে এবং বেশ গভীর হওয়ায় একপর্যায়ে তারা পানিতে তলিয়ে যায়।

শিশুদের দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয়দের সহায়তায় পুকুর থেকে তিনজনকে উদ্ধার করে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

পরিত্যক্ত ছিল পুকুরটি

জামদিয়া ইউনিয়ন পরিষদের সদস্য সরোয়ার হুসাইন জানান, পুকুরটি ফাহিমার পরিবারের। দীর্ঘদিন ধরে এটি অনেকটা পরিত্যক্ত অবস্থায় ছিল। সাধারণত স্থানীয়রা ওই পুকুরে গোসল করতে যেতেন না।

হঠাৎ সেখানে তিন শিশুর একসঙ্গে ডুবে যাওয়ার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জালাল আলম তিন শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা করা হবে।