tanaka

চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম-এর সঙ্গে বিদায়ী সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। মঙ্গলবার (২৯...
প্রচ্ছদখেলামেসি নয়, ‘সর্বকালের সেরা’ বনে গেলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

মেসি নয়, ‘সর্বকালের সেরা’ বনে গেলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

পর্তুগিজ লিগ ক্রিশ্চিয়ানো রোনালদোকে ‘গোট’ বা সর্বকালের সেরা খেলোয়াড় হিসেবে স্বীকৃতি দিয়েছে। নিজের দেশ থেকে এই বিশেষ পুরস্কার পাওয়ায় ভীষণ গর্বিত রয়েছেন রোনালদো। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা দুই দশকেরও বেশি সময় ধরে ইউরোপের শীর্ষ ক্লাব ফুটবলে খেলেছেন। ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসের জার্সিতে লিগ শিরোপা জিতেছেন, এবং প্রতিটি ক্লাবের হয়ে শতাধিক গোল করেছেন।

চ্যাম্পিয়নস লিগে অসংখ্য রেকর্ড স্থাপন করেছেন তিনি। জাতীয় দলের হয়ে ২২৩ ম্যাচে ১৪১ গোল করা রোনালদোর জন্য ভাঙা প্রায় অসম্ভব।

৪০ বছর বয়সেও থেমে নেই রোনালদো। সম্প্রতি সৌদি আরবের আল নাসরের সঙ্গে দুই বছরের নতুন চুক্তি করেছেন। সেই সঙ্গে নিজের দেশ থেকে পাওয়া এই বিশেষ স্বীকৃতি তাকে সর্বকালের সেরা খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

পুরস্কার পাওয়ার পর ভিডিও বার্তায় রোনালদো বলেন,
“এই পুরস্কারের জন্য লিগা পর্তুগালকে ধন্যবাদ। সর্বকালের সেরা খেলোয়াড় হিসেবে স্বীকৃতি পাওয়া আমার জন্য বড় সম্মান। ধন্যবাদ জানাই আমার সব সতীর্থ, কোচ এবং সব মানুষকে, যারা আমাকে সবসময় এগিয়ে যেতে উৎসাহ দিয়েছে।”

রোনালদো দীর্ঘদিন ধরে চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির সঙ্গে ‘গোট’ প্রতিযোগিতায় রয়েছেন। এখনো তিনি নতুন রেকর্ডের দিকে এগোচ্ছেন। ক্যারিয়ারে ১ হাজার গোলের লক্ষ্য পূরণ করতে তার দরকার মাত্র ৫৭ গোল। একই সঙ্গে জাতীয় দলের হয়ে ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে নতুন সাফল্যের দিকে তাকিয়ে আছেন তিনি।