tanaka

চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম-এর সঙ্গে বিদায়ী সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। মঙ্গলবার (২৯...
প্রচ্ছদজাতীয়জাকসু নির্বাচনের ফল ঘোষণা আজ সন্ধ্যা ৭টায়: প্রধান নির্বাচন কমিশনার

জাকসু নির্বাচনের ফল ঘোষণা আজ সন্ধ্যা ৭টায়: প্রধান নির্বাচন কমিশনার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনা আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার মধ্যে শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান। তিনি জানান, প্রক্রিয়াগত কিছু প্রস্তুতির পর সন্ধ্যা ৭টার মধ্যেই ফলাফল ঘোষণা করা হবে।

একই সঙ্গে তিনি বলেন, “যারা নির্বাচন বর্জন করেছেন, এটি তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। নির্বাচন কমিশনের এ বিষয়ে কিছু করার নেই। গণতান্ত্রিক অধিকার অনুযায়ী কেউ চাইলে নির্বাচন বর্জন করবেন, কেউ চাইলে অংশ নেবেন।”

কমিশনার অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তারের পদত্যাগ নিয়ে তিনি জানান, এখন পর্যন্ত কমিশনের কাছে কোনো আনুষ্ঠানিক পদত্যাগপত্র জমা পড়েনি।

ভোট গণনা সম্পর্কে প্রধান নির্বাচন কমিশনার বলেন, “আমরা কোনো লাভ-লোকসানের হিসাব করে কাজ করছি না। জাকসুর নিজস্ব বিধিমালা রয়েছে, আমরা কেবল সেটাই অনুসরণ করছি।”

এবারের জাকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১১,৮৯৭ জন। এর মধ্যে ছাত্র ৬,১১৫ জন এবং ছাত্রী ৫,৭৮২ জন। ভোটগ্রহণে প্রায় ৬৭ থেকে ৬৮ শতাংশ ভোট পড়েছে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৭টি হলের ভোট গণনা শেষ হয়েছে। বাকি রয়েছে চারটি হল:

  • মওলানা ভাসানী হল
  • জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল
  • বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল
  • শহীদ তাজউদ্দীন আহমদ হল

ভোট গণনার কাজ বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে চলমান রয়েছে।