tanaka

বিমানের ফ্লাইটে আর দেখা যাবে না ‘লালসালু’, ‘চিত্রা নদীর পারে’; কারণ ঘিরে আলোচনা

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে দীর্ঘদিন ধরে যাত্রীদের জন্য প্রদর্শিত হয়ে আসছিল দেশের চলচ্চিত্রের দুই উল্লেখযোগ্য সৃষ্টি ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’। তবে সম্প্রতি সিনেমা...
প্রচ্ছদলাইফষ্টাইলবিনোদনসময় মানুষের স্বভাব বদলে দিয়েছে: মাহি

সময় মানুষের স্বভাব বদলে দিয়েছে: মাহি

মানুষের প্রতি আস্থা হারানো, সহমর্মিতা ও ভালোবাসার অভাব নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেছেন ছোট পর্দার অভিনেত্রী সামিরা খান মাহি। তিনি বলেছেন, সময় যেন মানুষকে একেবারেই অন্য রকম করে দিয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক আবেগঘন স্ট্যাটাসে মাহি এসব কথা শেয়ার করেন।

মাহি লিখেছেন, “আজকাল ২৪ ঘণ্টা ভয়ে কাটে। কোনো প্রাকৃতিক দুর্যোগ বা সমস্যার জন্য নয়; সবচেয়ে বেশি ভয় মানুষের কাছ থেকে। সময় যেন মানুষকে একেবারেই অন্য রকম করে দিয়েছে। এখন চারপাশে শুধু প্রতিযোগিতা, হিংসা আর নেতিবাচকতা। মানুষ একে অপরকে বোঝার পরিবর্তে শুধু দোষ ধরতে শিখেছে। ভালো কিছু বললে বা করলে প্রশংসার বদলে সমালোচনাই আসে।”

তিনি আরও বলেন, “আমরা এমন সমাজে বাস করছি যেখানে মানুষ আনন্দ ভাগাভাগি করতে চায় না, বরং কারো সুখ দেখলেই কষ্ট পায়। সহমর্মিতা হারিয়ে গেছে, জায়গা নিয়েছে বিচার ও হিংসা। আগে যেখানে প্রতিবেশী মানেই পরিবার, এখন সেখানে দূরত্ব। সবচেয়ে কষ্টের বিষয় হলো মানুষ মানুষকেই ভয় পায়। নিজের মতামত প্রকাশ করতেও ভয় লাগে, কারণ জানি শোনার বদলে কটুকথাই ফিরবে।”

মাহি প্রশ্ন তোলেন, “এই কি সেই সমাজ, যার জন্য আমরা এত সংগ্রাম করি? কোথায় হারিয়ে গেল মানুষের সরলতা, ভালোবাসা আর মানবিকতা?”

মাহির পোস্টের সঙ্গে একমত তার ভক্তরাও, তবে অনেকেই বিষয়টিকে হালকাভাবে নেন। কেউ কেউ হাসির প্রতিক্রিয়াও দেন। এক নেটিজেন লিখেছেন, “কথাগুলো একদম সত্য। কিন্তু অনেকে হা হা রিয়েক্ট দেয়।”

এর জবাবও দিয়েছেন মাহি, লিখে, “কারণ ওদের জীবনটাই একটা হাহা।”