tanaka

ইউএনও কার্যালয়ে হাসিমুখে ঘুষ নেওয়ার অভিযোগ, নারী কর্মকর্তাকে বদলি

রাজবাড়ীর কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে সেবাগ্রহীতার কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে প্রশাসনিক কর্মকর্তা আফরোজা চৌধুরীকে বদলি করা হয়েছে। তাকে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা...
প্রচ্ছদআন্তর্জাতিকমালয়েশিয়ায় মদ্যপ অবস্থায় গাড়িচাপায় ফুড ডেলিভারি রাইডার নিহত, বাংলাদেশির বিচার শুরু

মালয়েশিয়ায় মদ্যপ অবস্থায় গাড়িচাপায় ফুড ডেলিভারি রাইডার নিহত, বাংলাদেশির বিচার শুরু

মালয়েশিয়ায় মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে দুর্ঘটনা ঘটিয়ে এক ফুড ডেলিভারি রাইডারকে হত্যার অভিযোগে এক বাংলাদেশি যুবকের বিরুদ্ধে বিচার শুরু হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) সেলাঙ্গরের শাহ আলম ম্যাজিস্ট্রেট আদালতে মো. হাবিবুল্লাহ (২৮) নামের ওই বাংলাদেশি শ্রমিকের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। ম্যাজিস্ট্রেট আমিরা মাস্তুরা খামিসের আদালতে অভিযোগটি পড়ে শোনানো হলে হাবিবুল্লাহ নিজেকে নির্দোষ দাবি করেন।

অভিযোগপত্রে বলা হয়েছে, গত ২১ জুলাই রাত ৮টা ২৩ মিনিটে সেলাঙ্গরের পুঞ্চাক আলম এলাকার জালান পারসিয়ারান মোখতার দাহারি সড়কের ট্রাফিক সিগন্যালসংলগ্ন একটি মোড়ে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর সময় দুর্ঘটনা ঘটে। এতে ২৮ বছর বয়সী ফুড ডেলিভারি রাইডার মুহাম্মদ জাফনি বাহারুদিন নিহত হন।

এ ঘটনায় অভিযুক্ত হাবিবুল্লাহর বিরুদ্ধে দেশটির সড়ক পরিবহন আইনে মামলা করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তার পাঁচ থেকে সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ড এবং ২০ হাজার থেকে ৫০ হাজার রিঙ্গিত পর্যন্ত জরিমানা হতে পারে।