tanaka

ইউএনও কার্যালয়ে হাসিমুখে ঘুষ নেওয়ার অভিযোগ, নারী কর্মকর্তাকে বদলি

রাজবাড়ীর কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে সেবাগ্রহীতার কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে প্রশাসনিক কর্মকর্তা আফরোজা চৌধুরীকে বদলি করা হয়েছে। তাকে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা...
প্রচ্ছদলাইফষ্টাইলবিনোদনবন্যার্তদের সহায়তায় আজ শিল্পকলায় গাইবেন রুনা লায়লা

বন্যার্তদের সহায়তায় আজ শিল্পকলায় গাইবেন রুনা লায়লা

দীর্ঘ এক মাসেরও বেশি সময় যুক্তরাষ্ট্রে পারিবারিক কাজ শেষে দেশে ফিরেছেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। দেশে ফিরেই মানবিক উদ্যোগে যুক্ত হচ্ছেন তিনি। আজ শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত হবে তার বহুল প্রতীক্ষিত একক সংগীতানুষ্ঠান। এই আয়োজন থেকে পাওয়া অর্থ ব্যয় করা হবে বন্যাদুর্গত মানুষের সহায়তায়।

আয়োজকরা জানিয়েছেন, অনুষ্ঠানের টিকিট বিক্রি থেকে প্রাপ্ত সম্পূর্ণ অর্থ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা দেওয়া হবে। পরে ওই অর্থ বন্যার্তদের সহায়তায় ব্যয় করা হবে। ফলে সাংস্কৃতিক আয়োজনের পাশাপাশি মানবিক উদ্যোগ হিসেবেও বিশেষ গুরুত্ব পাচ্ছে অনুষ্ঠানটি।

ছয় দশকেরও বেশি সময়ের গৌরবময় সংগীতজীবনে দেশ-বিদেশের অসংখ্য মঞ্চে গান গেয়েছেন রুনা লায়লা। তবে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে এবারই প্রথম একক সংগীতানুষ্ঠানে অংশ নিচ্ছেন তিনি। অনুষ্ঠানে তার ৬২ বছরের পেশাদার সংগীতজীবনের বিভিন্ন সময়ের শ্রোতাপ্রিয় ও কালজয়ী ১০টি গান পরিবেশন করবেন এই কিংবদন্তি শিল্পী। একই আয়োজনে তাকে বিশেষ সম্মাননাও দেওয়া হবে।

অনুষ্ঠান প্রসঙ্গে রুনা লায়লা বলেন, ‘আমাদের সংগীতের দীর্ঘ পথচলা, গান ও স্মৃতিগুলো নতুন প্রজন্মের শ্রোতাদের কাছে পৌঁছে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ। শ্রোতাদের প্রিয় কিছু গান পরিবেশনের চেষ্টা থাকবে। ৬২ বছরের পেশাদার সংগীতজীবনে শিল্পকলা একাডেমিতে দুই-তিনবারের বেশি গান গাওয়া হয়নি। তবে একক সংগীতানুষ্ঠান এবারই প্রথম। আশা করি, শ্রোতাদের সঙ্গে সুন্দর ও স্মরণীয় একটি সন্ধ্যা কাটবে।’

বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে কিংবদন্তি শিল্পীদের বিশেষ সম্মাননা দেওয়ার নজির রয়েছে। এর আগে একই ধরনের আয়োজনের মাধ্যমে সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন ও সৈয়দ আব্দুল হাদীকে সম্মাননা জানানো হয়েছে।

এদিকে ঢাকার এই আয়োজন শেষ করেই আবারও আন্তর্জাতিক ব্যস্ততায় ফিরবেন রুনা লায়লা। চলতি মাসের শেষ দিকে অস্ট্রেলিয়া সফরে যাওয়ার কথা রয়েছে তার। সেখানে একাধিক সংগীতানুষ্ঠানে অংশ নিয়ে প্রবাসী বাংলা ভাষাভাষী শ্রোতাদের গান শোনাবেন এই কিংবদন্তি শিল্পী।