tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদটপ নিউজমালয়েশিয়ায় বন্দি ২ হাজার বাংলাদেশিকে ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মালয়েশিয়ায় বন্দি ২ হাজার বাংলাদেশিকে ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মালয়েশিয়ায় বিভিন্ন কারণে কারাগারে আটক থাকা বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনার ব্যাপারে উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, মালয়েশিয়ায় প্রায় দুই হাজার বাংলাদেশি বিভিন্ন মামলায় বা প্রশাসনিক জটিলতায় বন্দি রয়েছেন। তাদের মুক্তি ও দেশে ফেরানোর সম্ভাবনা নিয়ে সরকার কাজ করবে।

রোববার (২১ জুন) রাতে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের শাংগ্রি-লা হোটেলে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, “মালয়েশিয়ায় বিপুলসংখ্যক বাংলাদেশি শ্রমিক কর্মরত আছেন। নানা কারণে অনেক প্রবাসী কারাগারে রয়েছেন। তাদের সমস্যা সমাধান এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে মুক্তির উপায় খুঁজে বের করার চেষ্টা করা হবে।”

প্রবাসীদের কল্যাণে সরকারের অবস্থান তুলে ধরে তিনি বলেন, “আইনের সীমার মধ্যে থেকে প্রবাসীদের জন্য যত সুযোগ-সুবিধা নিশ্চিত করা সম্ভব, সরকার তা করবে। হতাশ হওয়ার কোনো কারণ নেই। বাংলাদেশের সামনে ব্যাপক সম্ভাবনা রয়েছে। সেই সম্ভাবনাকে কাজে লাগাতে পরিশ্রমের পাশাপাশি ধৈর্যও জরুরি।”

নিজের রাজনৈতিক ও পারিবারিক অভিজ্ঞতার প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, “আমার পরিবারের সঙ্গে যা ঘটেছে, তার জন্য আমি কোনো প্রতিশোধ চাই না। ধৈর্যের সঙ্গে ধাপে ধাপে এগিয়ে যেতে হবে।”

দেশের উন্নয়নে দাবি-দাওয়ার রাজনীতির পরিবর্তে দায়িত্ববোধ থেকে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “মালয়েশিয়ায় যাতে অদক্ষ শ্রমিক না যায়, সে জন্য দেশের কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর করা হবে। পাশাপাশি বাংলাদেশি শ্রমিকদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার আরও উন্মুক্ত করতে দেশটির সরকারের সঙ্গে আলোচনা চালানো হবে।”

মধ্যপ্রাচ্যগামী কর্মীদের দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “আগামী এক বছরের মধ্যে যারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কর্মসংস্থানের উদ্দেশ্যে যাবেন, তাদের মৌলিক আরবি ভাষা শিক্ষা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।”

শিক্ষা ও নতুন প্রজন্ম গড়ে তোলার প্রসঙ্গেও তিনি কথা বলেন। তিনি বলেন, “শিশুরা যেন নিজস্ব সংস্কৃতি ও স্বকীয়তা বজায় রেখে বেড়ে উঠতে পারে, সে পরিবেশ নিশ্চিত করতে হবে। স্কুলের পাঠ্যক্রমে পাঁচটি খেলাধুলাকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে, যেখানে শিক্ষার্থীদের অংশগ্রহণ ও মূল্যায়নের ব্যবস্থা থাকবে।”

ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, “অন্যদের প্রজন্মের দিকে তাকিয়ে না থেকে নিজেদের সন্তানদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। নতুন প্রজন্মকে পাঁচটি ভাষা শেখানোর পরিকল্পনা রয়েছে, যার মধ্যে ইংরেজি ভাষাকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।”