tanaka

মেরুল বাড্ডায় রাজউকের দেড় হাজার কোটি টাকার জমি ২১ বছর ধরে দখলে

রাজধানীর মেরুল বাড্ডায় রাজউকের প্রায় ১১ একর জমি দুই দশকেরও বেশি সময় ধরে দখলে রয়েছে বলে অভিযোগ উঠেছে। জমিটির বাজারমূল্য প্রায় ১ হাজার ৬৫০ কোটি টাকা। একই জমিকে ঘিরে প্রায় ছয় হাজার মানুষের কাছ থেকে ৩০০ কোটি টাকা নেওয়ার অভিযোগও রয়েছে।
প্রচ্ছদজাতীয়মামলায় অভিযুক্ত ২৮২ সাংবাদিকের তালিকা প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর

মামলায় অভিযুক্ত ২৮২ সাংবাদিকের তালিকা প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর

হত্যাসহ বিভিন্ন মামলায় অভিযুক্ত ২৮২ সাংবাদিকের একটি তালিকা সম্পাদক পরিষদের নেতারা প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেছেন।

রবিবার (১৭ মে) বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে তারা এ তথ্য জানান।

বৈঠক শেষে দ্য ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম বলেন, বিভিন্ন মামলায় মোট ২৮২ জন সাংবাদিকের নাম তালিকাভুক্ত করা হয়েছে, যার মধ্যে ৯৪ জন হত্যা মামলার আসামি। তিনি জানান, তালিকাটি সম্পূর্ণ নয়, আরও নাম থাকতে পারে, তবে সংগৃহীত তথ্যের ভিত্তিতে এটি প্রধানমন্ত্রীর কাছে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তালিকাটি গ্রহণ করেছেন এবং বিষয়টি পর্যালোচনার জন্য তথ্যমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন। সরকার এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেবে বলেও আশ্বস্ত করা হয়েছে।