tanaka

মেরুল বাড্ডায় রাজউকের দেড় হাজার কোটি টাকার জমি ২১ বছর ধরে দখলে

রাজধানীর মেরুল বাড্ডায় রাজউকের প্রায় ১১ একর জমি দুই দশকেরও বেশি সময় ধরে দখলে রয়েছে বলে অভিযোগ উঠেছে। জমিটির বাজারমূল্য প্রায় ১ হাজার ৬৫০ কোটি টাকা। একই জমিকে ঘিরে প্রায় ছয় হাজার মানুষের কাছ থেকে ৩০০ কোটি টাকা নেওয়ার অভিযোগও রয়েছে।
প্রচ্ছদজাতীয়ডিএমপি কমিশনার হলেন মোসলেহ উদ্দিন আহমদ

ডিএমপি কমিশনার হলেন মোসলেহ উদ্দিন আহমদ

ডিএমপি কমিশনার হিসেবে নিয়োগ পেলেন মোসলেহ উদ্দিন আহমদ। বর্তমানে তিনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর প্রধান অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্ব পালন করছেন।

রোববার (১৭ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। উপসচিব তৌছিফ আহমেদের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে গত ১৬ মার্চ সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব পান অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমদ। ১৯৯৫ সালে ১৫তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগ দেন তিনি।

দীর্ঘ কর্মজীবনে তিনি পুলিশ সদর দপ্তরের লজিস্টিকস অ্যান্ড অ্যাসেট অ্যাকুইজিশন ডিরেক্টরেটের অতিরিক্ত আইজিপি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এছাড়া ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও চট্টগ্রাম মহানগর পুলিশে (সিএমপি) গুরুত্বপূর্ণ পদে দায়িত্বে ছিলেন।

কুষ্টিয়া, ভোলা ও শেরপুরসহ বিভিন্ন জেলায় পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতাও রয়েছে তার। পাশাপাশি জাতিসংঘের আফ্রিকান ইউনিয়ন-ইউনাইটেড নেশনস হাইব্রিড অপারেশন ইন দারফুর মিশনে পুলিশ কর্মকর্তা হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।