tanaka
প্রচ্ছদজাতীয়আমাদের প্রতিশ্রুতি আমরা পূর্ণ করব: মির্জা ফখরুল

আমাদের প্রতিশ্রুতি আমরা পূর্ণ করব: মির্জা ফখরুল

স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “নির্বাচনের সময় আমরা যে প্রতিশ্রুতি দিয়েছি, নির্বাচনি ম্যান্ডেটে যেটা আমরা অঙ্গীকার করেছি, এবং আমাদের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী যেটা অঙ্গীকার করেছেন—সবকিছু আমরা সম্পূর্ণভাবে বাস্তবায়ন করব।”
বুধবার সচিবালয়ে নিজের দপ্তরে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এর আগে মঙ্গলবার বিকালে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।