tanaka

ঘরে বসে থাইরয়েডের সমস্যা সম্পর্কে প্রাথমিকভাবে বুঝবেন যেভাবে

হঠাৎ ওজন বেড়ে যাওয়া বা কমে যাওয়া, দীর্ঘদিন ক্লান্তি, অতিরিক্ত চুল পড়া, মাসিকের অনিয়ম কিংবা হৃদস্পন্দনে পরিবর্তন—এ ধরনের কিছু লক্ষণ দেখা দিলে থাইরয়েডের কার্যকারিতা...
প্রচ্ছদচাকরীমাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪৮ পদে চাকরি

মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪৮ পদে চাকরি

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও এর আঞ্চলিক কার্যালয়গুলোতে ১৬ থেকে ২০তম গ্রেডের বিভিন্ন পদে নিয়োগের জন্য পুনর্বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এতে মোট ৪৮টি পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আবেদন করা যাবে ৩ সেপ্টেম্বর ২০২৬ রাত ১২টা পর্যন্ত।

পদ ও বেতন

১. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ২৬
গ্রেড: ১৬
বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা

২. বুক বাইন্ডার
পদসংখ্যা: ২
গ্রেড: ১৯
বেতন স্কেল: ৮,৫০০–২০,৫৭০ টাকা

৩. বার্তাবাহক
পদসংখ্যা: ১
গ্রেড: ১৯
বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা

৪. বার্তাবাহক
পদসংখ্যা: ১৭
গ্রেড: ২০
বেতন স্কেল: ৮,২৫০–২০,০১০ টাকা

৫. মালি
পদসংখ্যা: ১
গ্রেড: ২০
বেতন স্কেল: ৮,২৫০–২০,০১০ টাকা

৬. পরিচ্ছন্নতাকর্মী
পদসংখ্যা: ১
গ্রেড: ২০
বেতন স্কেল: ৮,২৫০–২০,০১০ টাকা

বয়সসীমা

প্রার্থীর বয়স ১১ আগস্ট ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।

আবেদন পদ্ধতি

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের টেলিটক আবেদন পোর্টাল-এর মাধ্যমে।

আবেদন ফি

  • ১ নম্বর পদের জন্য: ১১২ টাকা
  • ২ থেকে ৬ নম্বর পদের জন্য: ৫৬ টাকা

আবেদনের সময়সূচি

  • আবেদন শুরু: ১১ আগস্ট ২০২৬, সকাল ১০টা
  • আবেদনের শেষ সময়: ৩ সেপ্টেম্বর ২০২৬, রাত ১২টা

গুরুত্বপূর্ণ নির্দেশনা

১. ৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে যাঁরা ইতোমধ্যে আবেদন করেছেন, তাঁদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।

২. একজন প্রার্থী নিজ জেলার বাইরে অন্য কোনো জেলার বাসিন্দা হিসেবে আবেদন করতে পারবেন না।

৩. বিবাহিত নারী প্রার্থীদের স্থায়ী ঠিকানা হিসেবে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে।

৪. একজন প্রার্থী কেবল একটি পদের জন্য আবেদন করতে পারবেন। একাধিক পদে আবেদন করলে তাঁর সব আবেদন বাতিল বলে গণ্য হবে।

নিয়োগের অন্যান্য শর্ত, বিস্তারিত নির্দেশনা ও অনলাইনে আবেদনসংক্রান্ত তথ্য বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট-এ পাওয়া যাবে।