tanaka
প্রচ্ছদরাজনীতিমাইলস্টোন ট্র্যাজেডি: আহত ও নিহতদের পরিবারের পাশে তারেক রহমান

মাইলস্টোন ট্র্যাজেডি: আহত ও নিহতদের পরিবারের পাশে তারেক রহমান

ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে হতাহতদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের পক্ষ থেকে নিহত ও আহতদের পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করা হয়েছে।

বুধবার (২০ আগস্ট) বিকেলে উত্তরা ১০ নম্বর সেক্টরে নিহত শিক্ষার্থী ও আহত শিক্ষক-শিক্ষার্থীদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপির যুগ্ম মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদল। এ সময় তারেক রহমানের পক্ষ থেকে পরিবারগুলোর হাতে এককালীন আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।

প্রতিনিধিদলের অন্য সদস্যরা ছিলেন—‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, আবুল কাশেম, সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি, সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ ও রুবেল আমিন।

এ সময় আরও উপস্থিত ছিলেন—ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন, এম কফিল উদ্দীন, আফাজ উদ্দীন, জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, শেকৃবি ছাত্রদল নেতা কৃষিবিদ মিসবাউল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা রুবেল হোসেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নুর হোসেন ও মিনার হোসেনসহ স্থানীয় বিএনপি নেতারা।

উল্লেখ্য, গত ২১ জুলাই ঢাকার উত্তরার দিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের স্থায়ী ক্যাম্পাসে একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এ মর্মান্তিক দুর্ঘটনায় এ পর্যন্ত ৩৬ জন নিহত হয়েছেন, যাদের অধিকাংশই শিক্ষার্থী। আহত অনেকেই এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, এবং তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।