tanaka

নিরাপত্তা পরিষদের কার্যকারিতা নিয়ে প্রশ্ন, দ্রুত সংস্কারের আহ্বান জি-৪-এর

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বর্তমান কাঠামো নিয়ে প্রশ্ন তুলে দ্রুত সংস্কারের আহ্বান জানিয়েছে জি-৪ জোট। ভারত, ব্রাজিল, জার্মানি ও জাপান নিয়ে গঠিত এই জোটের পররাষ্ট্রমন্ত্রীরা...
প্রচ্ছদজাতীয়মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টনের প্রজ্ঞাপন জারি, কে কোন দায়িত্বে

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টনের প্রজ্ঞাপন জারি, কে কোন দায়িত্বে

প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। নতুন মন্ত্রিসভায় মোট ৪৯ জন সদস্য রয়েছেন—এর মধ্যে ২৫ জন পূর্ণমন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়। একই রাতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান-কে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়ে গেজেট প্রকাশ করা হয়।

গেজেটে উল্লেখ করা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি সংবিধানের ৫৬ অনুচ্ছেদের (৩) দফা অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের আস্থাভাজন সংসদ সদস্য তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন। পাশাপাশি তার নেতৃত্বে নতুন সরকার গঠনের অনুমোদন দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, নতুন সরকার গঠনের সঙ্গে সঙ্গেই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ বিলুপ্ত বলে গণ্য হবে। ফলে প্রশাসনিক ও নীতিনির্ধারণী দায়িত্ব এখন নবগঠিত মন্ত্রিসভার ওপর বর্তাবে।

কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন

পূর্ণমন্ত্রীদের মধ্যে রয়েছেন—
মির্জা ফখরুল ইসলাম আলমগীর (স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়),
আমির খসরু মাহমুদ চৌধুরী (অর্থ),
সালাহউদ্দিন আহমদ (স্বরাষ্ট্র),
ড. খলিলুর রহমান (টেকনোক্র্যাট—পররাষ্ট্র),
মো. আমিন উর রশিদ (টেকনোক্র্যাট—কৃষি; মৎস্য ও প্রাণিসম্পদ; খাদ্য),
ইকবাল হাসান মাহমুদ (বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ),
হাফিজ উদ্দিন আহমেদ (মুক্তিযুদ্ধ বিষয়ক),
আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন (মহিলা ও শিশু বিষয়ক; সমাজকল্যাণ),
আব্দুল আওয়াল মিন্টু (পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন),
কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ (ধর্ম বিষয়ক),
মিজানুর রহমান মিনু (ভূমি),
নিতাই রায় চৌধুরী (সংস্কৃতি),
খন্দকার আব্দুল মোকতাদির (বাণিজ্য; শিল্প; বস্ত্র ও পাট),
এবং সরদার মো. সাখাওয়াত হোসেন (স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা)।

এ ছাড়া পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন—
আরিফুল হক চৌধুরী (শ্রম ও কর্মসংস্থান; প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান),
জহির উদ্দিন স্বপন (তথ্য ও সম্প্রচার),
আফরোজা খানম রিতা (বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন),
মো. শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি (পানি সম্পদ),
আসাদুল হাবিব বুলু (দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ),
মো. আসাদুজ্জামান (আইন, বিচার ও সংসদ বিষয়ক),
জাকারিয়া তাহের (গৃহায়ণ ও গণপূর্ত),
দীপেন দেওয়ান (পার্বত্য চট্টগ্রাম বিষয়ক),
আ ন ম এহসানুল হক মিলন (শিক্ষা; প্রাথমিক ও গণশিক্ষা),
ফকির মাহবুব আনাম স্বপন (ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি),
এবং শেখ রবিউল আলম (সড়ক পরিবহন ও সেতু; রেলপথ; নৌপরিবহন)।

প্রতিমন্ত্রীদের মধ্যে রয়েছেন—
এম রশিদুল জামান মিল্লাত (বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন),
অনিন্দ্য ইসলাম অমিত (বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ),
মো. শরিফুল আলম (বাণিজ্য; শিল্প; বস্ত্র ও পাট),
শ্যামা ওবায়েদ (পররাষ্ট্র),
সুলতান সালাউদ্দিন টুকু (কৃষি; মৎস্য ও প্রাণিসম্পদ; খাদ্য),
ব্যারিস্টার কায়সার কামাল (ভূমি),
ফরহাদ হোসেন আজাদ (পানি সম্পদ),
আমিনুল হক (যুব ও ক্রীড়া),
মীর হেলাল উদ্দীন (পার্বত্য চট্টগ্রাম বিষয়ক),
হাবিবুর রশিদ এবং মো. রাজিব আহসান (সড়ক পরিবহন ও সেতু; রেলপথ; নৌপরিবহন),
মো. আব্দুল বারী (জনপ্রশাসন),
মীর শাহে আলম (স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়),
মো. জুনায়েদ আব্দুর রহিম সাকি (অর্থ; পরিকল্পনা),
ইশরাক হোসেন (মুক্তিযুদ্ধ বিষয়ক),
ফারজানা শারমিন (মহিলা ও শিশু বিষয়ক; সমাজকল্যাণ),
শেখ ফরিদুল ইসলাম (পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন),
মো. নুরুল হক নুর (শ্রম ও কর্মসংস্থান; প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান),
ইয়াসের খান চৌধুরী (তথ্য ও সম্প্রচার),
এম ইকবাল হোসেইন (দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ),
এম এ মুহিত (স্বাস্থ্য ও পরিবার কল্যাণ),
আহম্মদ সোহেল মঞ্জুর (গৃহায়ণ ও গণপূর্ত),
ববি হাজ্জাজ (শিক্ষা; প্রাথমিক ও গণশিক্ষা)
এবং আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম (সংস্কৃতি বিষয়ক)।