tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদসর্বশেষ সংবাদঅর্থনীতি‘পৃষ্ঠপোষকতার অর্থনীতি’ চলতে দেওয়া হবে না: নতুন অর্থমন্ত্রীর

‘পৃষ্ঠপোষকতার অর্থনীতি’ চলতে দেওয়া হবে না: নতুন অর্থমন্ত্রীর

‘পৃষ্ঠপোষকতার অর্থনীতি’ আর চলবে না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন নতুন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানিয়েছেন, বিভিন্ন খাতে ‘অতিরিক্ত বিধিবিধানের বেড়াজাল’ থেকে অর্থনীতিকে মুক্ত করার পাশাপাশি একটি অংশবিশেষকেন্দ্রিক অর্থনৈতিক কাঠামো ভেঙে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা হবে।

বুধবার প্রথমবার সচিবালয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “পৃষ্ঠপোষকতার অর্থনীতি আমরা চলতে দিতে পারি না। বাংলাদেশের অর্থনীতি সকল মানুষের জন্য হতে হবে।”

দায়িত্ব পালনের অগ্রাধিকার নিয়ে অর্থমন্ত্রী বলেন, বর্তমানে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর অবস্থা সন্তোষজনক নয়। সেগুলো পুনর্গঠন ও কার্যকর অবস্থায় ফিরিয়ে আনা জরুরি। “প্রথমেই আমাদের ইনস্টিটিউশনগুলোকে রিকভার করতে হবে,” উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, সরকারি প্রতিষ্ঠানগুলোতে পেশাদারিত্ব, স্বচ্ছতা ও দক্ষতা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসবের ঘাটতি থাকলে বড় বড় কর্মসূচি গ্রহণ করেও কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে না।

দ্বিতীয়ত, তিনি ‘পৃষ্ঠপোষকতার অর্থনীতি’ থেকে বেরিয়ে এসে অর্থনীতির ‘গণতন্ত্রীকরণ’-এর ওপর জোর দেন। তার ভাষায়, “বাংলাদেশের অর্থনীতি এমন হতে হবে, যেখানে লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে। প্রত্যেক নাগরিকের অর্থনীতিতে অংশগ্রহণের সমান সুযোগ নিশ্চিত করতে হবে এবং উন্নয়নের সুফল সবার কাছে পৌঁছাতে হবে।”

অর্থমন্ত্রী আরও বলেন, কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে হলে কার্যকর ডিরেগুলেশন জরুরি। “বাংলাদেশ একটি ওভার-রেগুলেটেড কান্ট্রি হয়ে গেছে। পৃষ্ঠপোষকতার রাজনীতি করতে গিয়েই এই অবস্থা সৃষ্টি হয়েছে,” মন্তব্য করেন তিনি।

তিনি জানান, অর্থনীতিতে প্রতিযোগিতা ও সমান সুযোগ নিশ্চিত করতে লিবারালাইজেশন ও কাঠামোগত সংস্কার করা হবে, যাতে সবাই সমানভাবে অংশ নিতে পারে এবং জাতীয় অর্থনীতির সুফল ভোগ করতে পারে।

উল্লেখ্য, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ২০০১ সালে খালেদা জিয়া নেতৃত্বাধীন সরকারের বাণিজ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এবারের সরকারে প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে অর্থ মন্ত্রণালয়ের পাশাপাশি পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বও দিয়েছেন।