tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়মধ্যপ্রাচ্য সংকটে প্রবাসীদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার: পররাষ্ট্রমন্ত্রী

মধ্যপ্রাচ্য সংকটে প্রবাসীদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার: পররাষ্ট্রমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতায় প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। সোমবার (২ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, সংকটময় এই সময়ে সরকারের অবস্থান অত্যন্ত স্পষ্ট—মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের জীবন, সম্পদ ও স্বার্থ সুরক্ষাই প্রথম অগ্রাধিকার। তিনি জানান, সংশ্লিষ্ট দেশগুলোতে কর্মরত ও বসবাসরত প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বাত্মকভাবে কাজ করছে।

তিনি বলেন, “আমাদের নাগরিকরা যেখানেই থাকুন না কেন—দেশের ভেতরে বা বাইরে—কোনোভাবে ক্ষতিগ্রস্ত হলে সরকার তাদের পাশে থাকবে। আমাদের সর্বোচ্চ জাতীয় স্বার্থ আমাদের জনগণ।”

সংকটের শুরু থেকেই প্রবাসীদের কল্যাণকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে উল্লেখ করে মন্ত্রী জানান, তিনি কুয়েত ও বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী এবং কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। আলোচনায় সংশ্লিষ্ট দেশগুলোতে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তা বিষয়টি গুরুত্ব পেয়েছে এবং সেসব দেশ থেকে আশ্বাসও পাওয়া গেছে।

পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন, চলমান সংঘাতে আর কোনো বাংলাদেশি যেন ক্ষতিগ্রস্ত না হন। তবে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হলে সরকার প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নিতে প্রস্তুত রয়েছে বলেও তিনি জানান।

তিনি পুনর্ব্যক্ত করেন, যুদ্ধ বা সামরিক সংঘাত কখনোই স্থায়ী সমাধান বয়ে আনে না। সংলাপ ও কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে দ্রুত শান্তিপূর্ণ সমাধান কামনা করেন তিনি।

বর্তমান পরিস্থিতিতে সাময়িকভাবে আটকে পড়া সম্ভাব্য অভিবাসী কর্মীদের প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি নিয়ে প্রয়োজনীয় সমন্বয় ও আলোচনা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। আকাশপথ স্বাভাবিক হলেই তাদের যাত্রার ব্যবস্থা নেওয়া হবে।

মধ্যপ্রাচ্যের ক্রমবিকাশমান পরিস্থিতি এবং এর সম্ভাব্য প্রভাব—বিশেষ করে বিমান চলাচল, প্রবাসী কল্যাণ ও আঞ্চলিক নিরাপত্তা—পর্যালোচনার জন্যই এ আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির (যিনি পররাষ্ট্র, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর মর্যাদায় দায়িত্ব পালন করছেন) উপস্থিত ছিলেন।

এছাড়া শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রতিমন্ত্রী মো. নুরুল হক এবং বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত বৈঠকে অংশ নেন।