মগবাজারে মধ্যরাতে গলায় ফাঁস কলেজছাত্রের রাজধানীর রমনা থানাধীন বড় মগবাজার এলাকার একটি বাসায় শাহনেওয়াজ জামাল (১৮) নামের এক শিক্ষার্থীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার খবর পাওয়া গেছে। ওই শিক্ষার্থী উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিলেন। বুধবার (২২ অক্টোবর) দিনগত রাত সোয়া ১২টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। রমনা থানার উপপরিদর্শক (এসআই) আজিজুল হক জানান, খবর পেয়ে রাতে বড় মগবাজারের একটি বাসা থেকে ঝুলন্ত অবস্থায় ওই তরুণকে উদ্ধার করি। অচেতন অবস্থায় তাকে ঢামেকে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।



