tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়ঢাকায় আন্তর্জাতিক সীরাত কনফারেন্স শুক্রবার

ঢাকায় আন্তর্জাতিক সীরাত কনফারেন্স শুক্রবার

আগামীকাল শুক্রবার (২৪ অক্টোবর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক সীরাত কনফারেন্স। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (শায়েখে চরমোনাই)। এছাড়া ফিলিস্তিনের রাষ্ট্রদূত, পাকিস্তানের আল গাজালি ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরসহ দেশের শীর্ষ আলেম ও ইসলামী গবেষকগণ অংশ নেবেন।

অনুষ্ঠান দুপুর ২টা থেকে শুরু হয়ে রাত ১১টা পর্যন্ত চলবে।

অনুষ্ঠানসূচি:

  • দুপুর ২টা–৪টা ১৫ মিনিট: উদ্বোধনী অধিবেশন, হামদ, নাত ও নাশিদ মাহফিল
  • ৪টা ১৫–৫টা ৩০ মিনিট: আসরের নামাজ, কিরাত ও নাতে রাসূল (সা.) পরিবেশনা, ফিলিস্তিন রাষ্ট্রদূতের বক্তব্য, সীরাতবিষয়ক আলোচনা
  • ৫টা ৩০–৮টা: মাগরিবের নামাজ, কিরাত, নাশিদ, সম্মানিত অতিথি ও আলেমদের আংশিক বয়ান
  • রাত ৮টা ৩০–১১টা: কিরাত, নাতে রাসূল (সা.) পরিবেশনা, প্রধান অতিথি ও মূখ্য আলোচকদের বয়ান, সমাপনী অধিবেশন