tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদআন্তর্জাতিকইরানে ৮টি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছে রাশিয়া

ইরানে ৮টি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছে রাশিয়া

নিজেদের পরমাণু কর্মসূচি নিয়ে পশ্চিমাদের সঙ্গে বিরোধ চলমান অবস্থায় ইরানে ৮টি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করতে যাচ্ছে রাশিয়া। বিষয়টি নিয়ে মস্কো ও তেহরানের মধ্যে দ্বিপাক্ষিক চুক্তি প্রায় চূড়ান্ত এবং চলতি সপ্তাহেই তাতে স্বাক্ষর হওয়ার কথা রয়েছে।

ইরানের ভাইস প্রেসিডেন্ট ও রাষ্ট্রায়ত্ত পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ এসলামি রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম ইরনাকে জানান, রাশিয়ার প্রস্তাবের ভিত্তিতেই এই প্রকল্পে সম্মতি দিয়েছে তেহরান। এ সংক্রান্ত আলোচনা চূড়ান্ত করতে তিনি বর্তমানে মস্কো সফরে রয়েছেন এবং স্বাক্ষর শেষে তেহরানে ফিরবেন।

রাশিয়ার প্রস্তাবিত কেন্দ্রগুলোর সম্মিলিত উৎপাদন ক্ষমতা হবে ২০ গিগাওয়াট (২০ হাজার মেগাওয়াট)।

উল্লেখ্য, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে দীর্ঘদিন ধরে পশ্চিমা বিশ্ব সমালোচনা করে আসছে। গত ৬ জুন জাতিসংঘের পরমাণু শক্তি পর্যবেক্ষণ সংস্থা (আইএইএ) জানায়, ইরানের কাছে বর্তমানে ৪০০ কেজি ইউরেনিয়াম মজুত রয়েছে, যার বিশুদ্ধতা ৬০ শতাংশ। ৯০ শতাংশে উন্নীত হলে তা দিয়ে পরমাণু অস্ত্র তৈরি সম্ভব।

প্রতিবেদন প্রকাশের পরপরই ইসরায়েল ও পরে যুক্তরাষ্ট্র ইরানে বিমান হামলা চালায়, যাতে দেশটির একাধিক পরমাণু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। তবে ইরানের মজুত ইউরেনিয়ামের অবস্থান এখনও অজানা। এর মধ্যেই নতুন পরমাণু বিদ্যুৎ প্রকল্পে হাত দিচ্ছে তেহরান ও মস্কো।

সূত্র: এএফপি