ভেনেজুয়েলায় মাদক চোরাচালান নেটওয়ার্ক দমনে যুক্তরাষ্ট্র শিগগিরই স্থল হামলা চালাবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার সেনাবাহিনীর এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প জানান, সাম্প্রতিক সপ্তাহগুলোতে সমুদ্রপথে মাদক পরিবহন কমে গেছে। তিনি বলেন, “আপনারা ভেনেজুয়েলার মাদক চোরাকারবারিদের দমনে কাজ করছেন। ফলে সমুদ্র দিয়ে মাদকের নৌকা আসা কমে গেছে। মনে হচ্ছে, তারা আর সাগরপথ ব্যবহার করতে চাইছে না। তাদের লক্ষ্য করে আমরা খুব শিগগিরই স্থল হামলাও শুরু করব। আমরা সতর্ক করছি—আমাদের দেশে বিষ পাঠানো বন্ধ করুন।”
ট্রাম্পের এসব মন্তব্যকে অনেকেই ভেনেজুয়েলায় সম্ভাব্য সামরিক অভিযানের ইঙ্গিত হিসেবে দেখছেন।



