tanaka

ভরিতে সোনার দাম বাড়লো ২১৫৮ টাকা

দেশের বাজারে সোনার গহনার দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম বাড়ানো হয়েছে...
প্রচ্ছদআন্তর্জাতিকসীমান্তের কাঁটাতার নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল কলকাতা হাইকোর্ট

সীমান্তের কাঁটাতার নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল কলকাতা হাইকোর্ট

ভারত–বাংলাদেশ সীমান্তের অরক্ষিত অংশে কাঁটাতার নির্মাণে পশ্চিমবঙ্গ সরকারের অবস্থান জানতে চেয়েছে কলকাতা হাইকোর্ট। শুক্রবার কেন্দ্রীয় সরকারের অতিরিক্ত সলিসিটর জেনারেল অশোক চক্রবর্তী আদালতকে জানান, অরক্ষিত সীমান্তে কাঁটাতার দেওয়ার বিষয়ে কেন্দ্র ইতোমধ্যেই সিদ্ধান্ত নিয়েছে এবং এ জন্য রাজ্যকে জমি অধিগ্রহণের অনুরোধ জানানো হয়েছে। কিন্তু রাজ্য এখনো এ বিষয়ে স্পষ্ট মত জানায়নি।

এদিন রাজ্য সরকার শুনানি পিছিয়ে দেওয়ার আবেদন করলে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চ বলেন, “আগের নির্দেশে আমরা রাজ্যের কাছ থেকে ইতিবাচক রিপোর্ট চেয়েছিলাম। আন্তর্জাতিক সীমান্তে কাঁটাতার দেওয়া জাতীয় নিরাপত্তার বিষয়। এত গুরুত্বপূর্ণ বিষয়ে অতিরিক্ত সময় দেওয়া সম্ভব নয়।” পরে আদালত রাজ্যকে এক সপ্তাহ সময় বেঁধে দেয় রিপোর্ট জমা দেওয়ার জন্য। রিপোর্ট সন্তোষজনক না হলে টানা শুনানি চলবে বলে জানায় আদালত।

পশ্চিমবঙ্গ অংশে ভারত–বাংলাদেশ সীমান্তের মোট দৈর্ঘ্য ২,২১৭ কিলোমিটার। এর মধ্যে ১,৬৪৮.৬৯৬ কিলোমিটারে কাঁটাতারের কাজ সম্পন্ন হয়েছে, তবে ৫৬৯.০৪ কিলোমিটার এখনো অরক্ষিত। এর মধ্যেও ১১২.৭৮০ কিলোমিটারে ভৌগোলিক কারণে বেড়া দেওয়া সম্ভব নয়। বাকি ৪৫৬.২২৪ কিলোমিটারের মধ্যে মাত্র ৭৭.৯৩৫ কিলোমিটারের জমি রাজ্য হস্তান্তর করেছে, যেখানে অবকাঠামো নির্মাণের কাজ শুরু হতে যাচ্ছে। অভিযোগ রয়েছে, বাকি ৩৭৮.২৮৯ কিলোমিটারের জমি অধিগ্রহণে রাজ্য সরকার গড়িমসি করছে। এর আগেও এই বিষয়ে রাজ্যের অবস্থান জানতে চেয়েছিল আদালত।