tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদআন্তর্জাতিকভেনেজুয়েলায় মার্কিন তেল কোম্পানির কার্যক্রম শুরু কবে? জানালেন ট্রাম্প

ভেনেজুয়েলায় মার্কিন তেল কোম্পানির কার্যক্রম শুরু কবে? জানালেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আগামী ১৮ মাসের মধ্যেই ভেনেজুয়েলায় কাজ শুরু করবে মার্কিন তেল কোম্পানিগুলো। সম্প্রতি এক আকস্মিক অভিযানে নিকোলাস মাদুরোকে আটকের পর বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে আলোচনা চলার মধ্যেই এ মন্তব্য করেন তিনি।

এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ভেনেজুয়েলার তেল খাতে বিপুল বিনিয়োগের প্রয়োজন রয়েছে, যা বাস্তবায়নে প্রচুর অর্থ ব্যয় হবে। এই বিনিয়োগ করবে তেল কোম্পানিগুলোই। পরবর্তীতে তারা যুক্তরাষ্ট্রের কাছ থেকে অথবা তেল আয়ের মাধ্যমেই সেই অর্থ ফেরত পাবে।

ট্রাম্প আরও জানান, চলতি বছরের শেষ নাগাদ এ বিষয়ে মার্কিন তেল কোম্পানিগুলোর সঙ্গে বৈঠকে বসবেন তিনি। ওই বৈঠকে ভেনেজুয়েলায় বিনিয়োগ ও কার্যক্রমের চূড়ান্ত রূপরেখা নির্ধারণ করা হবে। তবে খাত সংশ্লিষ্টরা ট্রাম্প ঘোষিত সময়সীমা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। তাদের মতে, ভেনেজুয়েলার আগের তেল উৎপাদন সক্ষমতা ফিরিয়ে আনতে অন্তত এক দশক সময় লাগতে পারে এবং এতে ব্যয় হতে পারে বিলিয়ন বিলিয়ন ডলার।

এদিকে মাদুরোকে ক্ষমতাচ্যুত করার পর ভেনেজুয়েলা পরিচালনার ঘোষণা দিয়েছেন ট্রাম্প। বর্তমানে নিকোলাস মাদুরোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে একাধিক ফৌজদারি মামলা চলছে।