তাইওয়ানে ৫.১ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দেশটির হুয়ালিয়েন শহর থেকে প্রায় ১৮ কিলোমিটার দূরে ভূমিকম্পটির উৎপত্তি হয়।
তাইপের আবহাওয়া প্রশাসনের তথ্যমতে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের প্রায় ৩১.৬ কিলোমিটার গভীরে।
রয়টার্স আরও জানায়, ভূমিকম্পের ফলে রাজধানী তাইপেইসহ আশপাশের এলাকায় অল্প সময়ের জন্য ভবনগুলো কেঁপে ওঠে। স্থানীয় কর্তৃপক্ষ সতর্কতা জারি করেছে এবং সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।



