tanaka

নিরাপত্তা পরিষদের কার্যকারিতা নিয়ে প্রশ্ন, দ্রুত সংস্কারের আহ্বান জি-৪-এর

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বর্তমান কাঠামো নিয়ে প্রশ্ন তুলে দ্রুত সংস্কারের আহ্বান জানিয়েছে জি-৪ জোট। ভারত, ব্রাজিল, জার্মানি ও জাপান নিয়ে গঠিত এই জোটের পররাষ্ট্রমন্ত্রীরা...
প্রচ্ছদরাজনীতিদেশে ফিরতে ‘ট্রাভেল পাস’-এর জন্য আবেদন করেছেন তারেক রহমান

দেশে ফিরতে ‘ট্রাভেল পাস’-এর জন্য আবেদন করেছেন তারেক রহমান

বাংলাদেশে ফেরার জন্য ‘ট্রাভেল পাস’-এর আবেদন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বিমানের বিজি-২০২ ফ্লাইটের একটি ওয়ান-ওয়ে টিকিট সংগ্রহ করেছেন বলে জানা গেছে।

দলীয় সূত্র জানায়, তারেক রহমান আগামী ২৪ ডিসেম্বর ঢাকার উদ্দেশ্যে লন্ডন ত্যাগ করবেন।

সূত্র আরও জানায়, ট্রাভেল পাসের জন্য প্রয়োজনীয় ফরম পূরণ করে যুক্তরাজ্য বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এবং জিয়াউর রহমান ফাউন্ডেশন ইউরোপের কো-অর্ডিনেটর কামাল উদ্দিনের মাধ্যমে যুক্তরাজ্যে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে আবেদন পাঠানো হয়েছে।

জানা গেছে, তারেক রহমানের বর্তমানে কোনো বাংলাদেশি পাসপোর্ট নেই। তার ব্রিটিশ পাসপোর্ট রয়েছে কি না, সে বিষয়েও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। ফলে দেশে ফিরতে হলে ট্রাভেল পাস গ্রহণ করা ছাড়া তার অন্য কোনো বিকল্প নেই।

রাজনৈতিক কারণে দীর্ঘদিন ধরে লন্ডনে অবস্থানরত তারেক রহমান পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ার পর আর বাংলাদেশি পাসপোর্ট নবায়ন করতে পারেননি। গত বছর গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর সুযোগ তৈরি হলেও তিনি পাসপোর্ট নবায়নের জন্য আবেদন করেননি। বর্তমান বাস্তবতায় বাংলাদেশি নাগরিক হিসেবে দেশে ফিরতে হলে তাকে ট্রাভেল পাস নিয়েই আসতে হবে।

প্রসঙ্গত, গত মাসে ঢাকায় এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, তারেক রহমান দেশে আসতে চাইলে কোনো ধরনের বিধিনিষেধ নেই এবং এক দিনের মধ্যেই ট্রাভেল পাস প্রদান করা সম্ভব। তিনি জানান, পাসপোর্ট না থাকলে বা মেয়াদোত্তীর্ণ হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে একবারের জন্য ওয়ান টাইম ট্রাভেল পাস দেওয়া হয়, যার মাধ্যমে তিনি দেশে ফিরতে পারেন।