tanaka

জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের নিয়োগ নবায়ন

বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের চুক্তিভিত্তিক নিয়োগ আরও এক বছরের জন্য নবায়ন করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে...
প্রচ্ছদআন্তর্জাতিকভারী বৃষ্টিতে বিপর্যস্ত গাজায় ত্রাণশিবিরে ইসরায়েলি হামলা

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত গাজায় ত্রাণশিবিরে ইসরায়েলি হামলা

গাজার বিভিন্ন এলাকায় শীতকালীন ভারী বর্ষণে অস্থায়ী ত্রাণশিবিরগুলো পানিতে তলিয়ে গেছে। পবিত্র রমজান শুরু হওয়ার পর প্রথম বড় শীতকালীন ঝড় সোমবার রাত থেকে মঙ্গলবার পর্যন্ত উপকূলীয় এই ভূখণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। একই সময়ে ইসরাইলি হামলায় আরও দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন, খবর দিয়েছে আল জাজিরা।

গাজার সিভিল ডিফেন্স ইউনিট জানিয়েছে, দক্ষিণ গাজার খান ইউনিসের পশ্চিমে আল-মাওয়াসি ক্যাম্পে বহু পরিবারের তাঁবু পানিতে ডুবে গেলে উদ্ধারকর্মীরা জরুরি সহায়তা প্রদান করেছেন। গাজা সিটির পশ্চিমাঞ্চল, বিশেষ করে রেমাল এলাকা ও সমুদ্রবন্দর সংলগ্ন অঞ্চলেও বড় ধরনের ক্ষয়ক্ষতি দেখা গেছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, রেমালে পানিতে তলিয়ে থাকা তাঁবুর মধ্যে বাসিন্দারা সামান্য জিনিসপত্র বাঁচানোর চেষ্টা করছেন।

এদিকে, গত অক্টোবরে হামাসের সঙ্গে ঘোষিত যুদ্ধবিরতির পরও ইসরাইলি হামলা চলছেই। উত্তর গাজার বেইত লাহিয়া এলাকায় এক কিশোরসহ দুজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়া সত্ত্বেও এখন পর্যন্ত ইসরাইলি হামলায় ছয়শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন।