tanaka

এশিয়ান গেমস • কাবাডিতে কোরিয়া বধের পর বাংলাদেশের চোখ পদকে

এশিয়ান গেমসে পুরুষ কাবাডিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে বাংলাদেশ। শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারিয়ে লাল-সবুজ দল এখন তাকিয়ে আছে দিনের দ্বিতীয় ম্যাচের দিকে। বিকেলে চাইনিজ তাইপেকে...
প্রচ্ছদজাতীয়ভারত সফরে যাচ্ছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা

ভারত সফরে যাচ্ছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা

ভারত মহাসাগরীয় অঞ্চলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সম্মেলনে যোগ দিতে দিল্লি যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। ভারত মহাসাগরের পাঁচটি দেশের সমন্বয়ে গঠিত ‘কলম্বো সিকিউরিটি কনক্লেভ’-এর সপ্তম সম্মেলন আগামী ২০ নভেম্বর দিল্লিতে অনুষ্ঠিত হবে।

এর একদিন আগে, ১৯ নভেম্বর দিল্লির উদ্দেশে রওনা হবেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান।

জানা গেছে, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের আমন্ত্রণে তিনি এ সম্মেলনে যোগ দিচ্ছেন। গত মাসেই তাকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ পাঠানো হয়।

এবারের কলম্বো সিকিউরিটি কনক্লেভ (সিএসসি) জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সম্মেলনের আয়োজন করছে ভারত। সফরটি দুই দিনের হওয়ার কথা রয়েছে।