tanaka

এশিয়ান গেমস • কাবাডিতে কোরিয়া বধের পর বাংলাদেশের চোখ পদকে

এশিয়ান গেমসে পুরুষ কাবাডিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে বাংলাদেশ। শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারিয়ে লাল-সবুজ দল এখন তাকিয়ে আছে দিনের দ্বিতীয় ম্যাচের দিকে। বিকেলে চাইনিজ তাইপেকে...
প্রচ্ছদআন্তর্জাতিকআরও ক্ষমতাধর হচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির

আরও ক্ষমতাধর হচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির

পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসিম মুনিরকে নতুন করে প্রতিরক্ষা বাহিনীর প্রধান (সিডিএফ) হিসেবে নিয়োগ দেওয়ার পর তার নতুন মেয়াদ আবার শুরু হবে। বৃহস্পতিবার জাতীয় পরিষদে উত্থাপিত একটি বিলে এ তথ্য জানানো হয়েছে। খবর অনলাইন জিও নিউজের।

প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ সেনা আইনে সংশোধন আনার বিলটি জাতীয় পরিষদে উপস্থাপন করার পর আইনমন্ত্রী আজম নাজীর তারার জানান, সিডিএফের মেয়াদ হবে নিয়োগের তারিখ থেকে পাঁচ বছর। মন্ত্রিসভার অনুমোদনের পর সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর আইনে সংশোধনী সংবলিত বিলগুলো ওই অধিবেশনে পাস হয়।

বিলে বলা হয়েছে, সংবিধানের ২৪৩ অনুচ্ছেদ অনুযায়ী সেনাবাহিনীর প্রধান যদি একইসঙ্গে প্রতিরক্ষা বাহিনীর প্রধানের দায়িত্ব পালন করেন, তবে তার মেয়াদ গণনা করা হবে ওই পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারির তারিখ থেকে।

এছাড়া সরকার সেনাপ্রধান ও সিডিএফের দায়িত্ব, কর্তৃত্ব এবং কার্যাবলি নির্ধারণ করবে। এর মধ্যে বহুমাত্রিক সমন্বয়, প্রয়োজনীয় পুনর্গঠন এবং সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ যৌথ কার্যক্রম নিশ্চিত করার বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে।

বিলে আরও বলা হয়েছে, প্রধানমন্ত্রী পাকিস্তান সেনাবাহিনীর জেনারেলদের মধ্য থেকে জাতীয় কৌশলগত কমান্ডের প্রধান নিয়োগ দেবেন তিন বছরের জন্য, যা হবে সেনাপ্রধান ও সিডিএফের সুপারিশের ভিত্তিতে। এই পদের চাকরির শর্তাবলি প্রধানমন্ত্রীর দ্বারাই নির্ধারিত হবে। নিয়োগপ্রাপ্ত জেনারেল অতিরিক্ত তিন বছরের মেয়াদও পেতে পারেন—যা প্রধানমন্ত্রী জাতীয় নিরাপত্তার স্বার্থে প্রয়োজন অনুযায়ী নির্ধারণ করবেন।

এ ছাড়া জাতীয় কৌশলগত কমান্ডের কমান্ডারের নিয়োগ, পুনঃনিয়োগ বা মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত কোনো আদালতে কোনো কারণেই চ্যালেঞ্জ করা যাবে না বলেও বিলে উল্লেখ করা হয়েছে।