tanaka

জন্মদিনে তারেক রহমানের শুভেচ্ছা, ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছার জবাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের...
প্রচ্ছদরাজনীতিভারতীয় গণমাধ্যমে মির্জা ফখরুলের বক্তব্য বিকৃতভাবে প্রকাশিত : বিএনপি

ভারতীয় গণমাধ্যমে মির্জা ফখরুলের বক্তব্য বিকৃতভাবে প্রকাশিত : বিএনপি

ভারতীয় দৈনিক এই সময়-এ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎকার ভুল ও বিভ্রান্তিকরভাবে প্রকাশিত হয়েছে বলে জানিয়েছে বিএনপি।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মির্জা ফখরুল ওই সাক্ষাৎকারে উল্লিখিত বক্তব্য দেননি। কিন্তু সেটিকে বিকৃতভাবে প্রকাশ করে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে। এ বিষয়ে বিএনপি মহাসচিব ক্ষোভ প্রকাশ করেছেন এবং এমন সংবাদ প্রকাশের নিন্দা জানিয়েছেন।

তিনি জনগণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান এবং সাংবাদিকদের প্রতি অনুরোধ করেন যেন ভুল তথ্যভিত্তিক সংবাদ প্রচার না করা হয়।