tanaka

নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন নির্ধারণ শুরু কাল, ২০ অক্টোবর পর্যন্ত

নতুন পে স্কেল অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন নির্ধারণের (পে ফিক্সেশন) কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল সোমবার। ২০ অক্টোবর পর্যন্ত চলবে এ কার্যক্রম। এরপর প্রায় তিন মাসের বকেয়া বেতন একসঙ্গে পরিশোধ করা হবে।
প্রচ্ছদলাইফষ্টাইলবিনোদন‘ব্যাচেলর পয়েন্ট’-এ ফিরলেন নেহাল, আবেগাপ্লুত অমি-তৌসিফ

‘ব্যাচেলর পয়েন্ট’-এ ফিরলেন নেহাল, আবেগাপ্লুত অমি-তৌসিফ

জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ অবশেষে ফিরলেন ভক্তদের প্রিয় চরিত্র নেহাল। কাজল আরেফিন অমি পরিচালিত এই সিরিজে নেহাল চরিত্রে অভিনয় করে দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনেতা তৌসিফ মাহবুব। তবে তৃতীয় ও চতুর্থ সিজনে অনুপস্থিত ছিলেন তিনি। এ নিয়ে ভক্তদের মধ্যে হতাশা ছিল স্পষ্ট—অনেকে সামাজিক মাধ্যমে নেহালের অনুপস্থিতি নিয়ে মন্তব্যও করেছিলেন। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটিয়ে, সিজন ৫-এর আসন্ন পর্বগুলোতে ফিরছেন তৌসিফ মাহবুব।

মঙ্গলবার বিকেলে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। উপস্থিত ছিলেন পরিচালক কাজল আরেফিন অমি, অভিনেতা তৌসিফ মাহবুব, মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, চাষী আলম, পাভেলসহ বঙ্গের চিফ অব কনটেন্ট মুশফিকুর রহমান মঞ্জু।

অনুষ্ঠানে আবেগ ধরে রাখতে পারেননি তৌসিফ ও অমি। তৌসিফ বলেন, “ঈদের সময় যেমন মনে হয় বাড়ি ফিরছি, তেমনি অনুভব করছি ব্যাচেলর পয়েন্ট-এ ফিরে। এটা আমার পরিবারের মতো।”

কান্নাজড়িত কণ্ঠে পুরো টিম ও প্রযোজনা প্রতিষ্ঠান বঙ্গকে ধন্যবাদ জানান তিনি। পরিচালক অমি বলেন,

“ব্যাচেলর পয়েন্ট-এর কোনো চরিত্রই হারিয়ে যায় না। যেকোনো সময় যে কেউ ফিরে আসতে পারে। আজ নেহাল ফিরে এসেছে, এটা পুরো টিমের জন্যই আনন্দের। দর্শকদের জন্যও এটা বিশেষ উপহার।”

বর্তমানে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’ প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার রাতে প্রচারিত হচ্ছে বুম ফিল্মস-এর ইউটিউবে এবং পরে চ্যানেল আই-তে। এছাড়া, প্রতি মাসের দ্বিতীয় বৃহস্পতিবার বঙ্গ’র ওটিটি প্ল্যাটফর্মে একসঙ্গে আটটি পর্ব দেখা যাচ্ছে।