tanaka

নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন নির্ধারণ শুরু কাল, ২০ অক্টোবর পর্যন্ত

নতুন পে স্কেল অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন নির্ধারণের (পে ফিক্সেশন) কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল সোমবার। ২০ অক্টোবর পর্যন্ত চলবে এ কার্যক্রম। এরপর প্রায় তিন মাসের বকেয়া বেতন একসঙ্গে পরিশোধ করা হবে।
প্রচ্ছদজাতীয়পূবালী ব্যাংকে শেখ হাসিনার লকার জব্দ করেছে সিআইসি

পূবালী ব্যাংকে শেখ হাসিনার লকার জব্দ করেছে সিআইসি

রাজস্ব বোর্ডের বিশেষ গোয়েন্দা বিভাগ সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি) রাজধানীর মতিঝিলে অবস্থিত পূবালী ব্যাংকের একটি লকার জব্দ করেছে, যেটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে খোলা ছিল বলে জানা গেছে।

লকারটি বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টার পর জব্দ করা হয়। এর আগে, মঙ্গলবার সিআইসি দেশের সকল ব্যাংকে এ বিষয়ে তথ্য চেয়ে চিঠি পাঠায়।

সূত্র জানায়, ক্ষমতায় থাকাকালে শেখ হাসিনা দুইবার ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে মতিঝিল শাখার উক্ত লকারটি ব্যবহার করেন। তবে, ৫ আগস্ট সিআইসি পূবালী ব্যাংককে লকার সংক্রান্ত তথ্য চাইলে ব্যাংক কর্তৃপক্ষ কোনো তথ্য প্রদান করেনি।

সিআইসি’র মহাপরিচালক আহসান হাবীব জানান, সেনা কল্যাণ ভবনে অবস্থিত পূবালী ব্যাংকের শাখায় লকার নং-১২৮ চিহ্নিত করা হয়েছে, যেটির একটি চাবি শেখ হাসিনার কাছে রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এনবিআরের একটি বিশেষ টিম লকারটি জব্দ করে।

এনবিআর সূত্রে আরও জানা যায়, উক্ত লকারে স্বর্ণালংকারসহ গুরুত্বপূর্ণ কিছু নথিপত্র থাকতে পারে, তবে বিষয়টি এখনও নিশ্চিত নয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই লকারটি জব্দ করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া অনুসরণ করে এটি খোলা হবে।