tanaka

অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ নয়, কর্মঘণ্টার পূর্ণ সদ্ব্যবহারের নির্দেশ প্রধান বিচারপতির

আদালতের নির্ধারিত কর্মঘণ্টার পূর্ণ সদ্ব্যবহার এবং যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ না করতে বিচারকদের নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। একই সঙ্গে...
প্রচ্ছদজাতীয়ব্যস্ততম সড়ক-ফুটপাত দখল করে সিটি করপোরেশনের স্থাপনা

ব্যস্ততম সড়ক-ফুটপাত দখল করে সিটি করপোরেশনের স্থাপনা

সিটি করপোরেশনের এমন কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও সামাজিক সংগঠনের নেতারা। তাদের অভিযোগ, ওই স্থাপনা নির্মাণের আগে যানবাহন ও পথচারী চলাচলের ওপর ইতিবাচক-নেতিবাচক প্রভাব মূল্যায়ন করেনি ডিএনসিসি। স্থাপনাটির কারণে সড়কে তীব্র যানজট হচ্ছে। পথচারীদের চলাচলও বাধাগ্রস্ত হচ্ছে। স্কুল শিক্ষার্থীরা বিপাকে পড়ছে। তাই স্থাপনাটির নির্মাণকাজ বন্ধ ও দ্রুত সময়ের মধ্যে তা অপসারণের দাবি জানিয়েছেন তারা।

তবে ডিএনসিসির সংশ্লিষ্টরা জানান, ডিএনসিসি ওই স্থানে একটি আবর্জনা ডিপো (ময়লা রাখার ঘর) স্থাপনের পরিকল্পনা করেছিল। নির্মাণকাজ শুরুর কিছুদিন পর বাধা দেন স্থানীয় বাসিন্দারা। তখন ময়লার ঘরের পরিবর্তে সেখানে একই নকশায় সিটি করপোরেশনের কর্মচারীদের অফিস করার সিদ্ধান্ত নেয় ডিএনসিসি। কিন্তু তারপরও এ কাজ বন্ধে মানববন্ধন করেছেন স্থানীয়রা। এছাড়া দ্রুত সময়ের মধ্যে ওই স্থাপনা অপসারণ করে যান চলাচল স্বাভাবিক রাখার দাবি জানিয়েছেন তারা। তাই আপাতত ওই স্থাপনার নির্মাণকাজ বন্ধ রেখেছে ডিএনসিসি। কিন্তু তা অপসারণে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।