tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদসারাদেশবোয়ালখালীতে রিকশাচালককে কোপানো সেই হামলাকারী গ্রেফতার

বোয়ালখালীতে রিকশাচালককে কোপানো সেই হামলাকারী গ্রেফতার

চট্টগ্রামের বোয়ালখালীতে ব্যাটারিচালিত রিকশাচালক আবদুল নবীকে (৫০) কোপানোর ঘটনায় রিগ্যান বিশ্বাস (৩৫) নামে এক হামলাকারীকে নগরী থেকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৬ জুন) দিবাগত রাতে মোগলটুলি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রিগ্যান বিশ্বাস বোয়ালখালীর কধুরখীল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বৈদ্য বাড়ির স্বপন বিশ্বাসের ছেলে। সে এলাকায় দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড ঘটিয়ে আসছিলো বলে জানিয়েছেন স্থানীয়রা।তথ্যপ্রযুক্তির সহায়তায় ফাঁদ পেতে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন বোয়ালখালী থানার উপ-পরিদর্শক নিংওয়াই মারমা। তিনি বলেন, হামলার পরপরই রিগ্যান বিশ্বাস চরণদ্বীপ এলাকায় ছিনতাই করা রিকশাটি রেখে পালিয়ে যায়। রিগ্যান বিশ্বাস এ ঘটনায় জড়িত থাকার বিষয়টি প্রত্যক্ষদর্শী ও এলাকার সিসিটিভি ফুটেজ দেখে নিশ্চিত হওয়ার পর তাকে গ্রেফতারের জন্য পুলিশের একাধিক টিম মাঠে নামে।

শুক্রবার নগরীর মোগলটুলি এলাকায় রিগ্যান অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে ফাঁদ পাতা হয়। সেখান থেকে তাকে গ্রেফতার এবং স্বীকারোক্তি অনুযায়ী তার এক আত্মীয়ের বাসা থেকে ঘটনায় ব্যবহৃত ধারালো ধামাটি উদ্ধার করা হয়েছে।