tanaka

নিরাপত্তা পরিষদের কার্যকারিতা নিয়ে প্রশ্ন, দ্রুত সংস্কারের আহ্বান জি-৪-এর

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বর্তমান কাঠামো নিয়ে প্রশ্ন তুলে দ্রুত সংস্কারের আহ্বান জানিয়েছে জি-৪ জোট। ভারত, ব্রাজিল, জার্মানি ও জাপান নিয়ে গঠিত এই জোটের পররাষ্ট্রমন্ত্রীরা...
প্রচ্ছদআন্তর্জাতিকথাইল্যান্ডে নববর্ষের ছুটিকে ঘিরে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ১৫৪

থাইল্যান্ডে নববর্ষের ছুটিকে ঘিরে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ১৫৪

থাইল্যান্ডে নববর্ষের ছুটিকে ঘিরে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা উদ্বেগজনকভাবে বাড়ছে। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, উৎসবের প্রথম চার দিনেই ১৫৪ জন নিহত এবং ৭০৫ জন আহত হয়েছেন। থাই নববর্ষ ‘সঙক্রান’ উৎসব উপলক্ষে এই ছুটি চলছে। খবর ব্যাংকক পোস্টের।

মঙ্গলবার প্রকাশিত তথ্যে জানা যায়, এ সময়ে মোট ৭৫৫টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। যদিও গত বছরের একই সময়ের ১,০০২টি দুর্ঘটনার তুলনায় এবার প্রায় ২৫ শতাংশ কম। তবে প্রাণহানির দিক থেকে পরিস্থিতি এখনো উদ্বেগজনক। সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে রাজধানী ব্যাংককে।

শুধু সোমবারই সারা দেশে ২৩৭টি দুর্ঘটনায় ৫১ জন নিহত এবং ২২৪ জন আহত হয়েছেন বলে জানিয়েছে সড়ক নিরাপত্তা কেন্দ্র।

উৎসবকালীন দুর্ঘটনা কমাতে সরকার “সাবধানে গাড়ি চালান, গতি কমান, দুর্ঘটনা প্রতিরোধ করুন” শীর্ষক সচেতনতা ও আইন প্রয়োগ কর্মসূচি চালু করেছে, যা ১০ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত চলবে। তবুও ছুটির বাকি দিনগুলোতে দুর্ঘটনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।