বাংলাদেশ বিমানবাহিনীর বেসামরিক বিভিন্ন পদে বড় পরিসরে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ৪৫টি ক্যাটাগরিতে মোট ৩৪২ জনকে নিয়োগ দেওয়া হবে। পদভেদে অষ্টম শ্রেণি থেকে স্নাতক পাস প্রার্থীরা এসব চাকরিতে আবেদন করতে পারবেন।
নিয়োগের আওতায় ধর্মীয় শিক্ষক, কম্পিউটার অপারেটর, ফায়ার ফাইটার, ড্রাইভার, বিভিন্ন ট্রেডসম্যান ও মিস্ত্রি, অফিস সহায়ক, বাবুর্চি, মালী, ক্লিনারসহ বিভিন্ন পদ রয়েছে।
নিয়োগের বিস্তারিত
- প্রতিষ্ঠান: বাংলাদেশ বিমানবাহিনী
- পদের ক্যাটাগরি: ৪৫টি
- মোট শূন্যপদ: ৩৪২টি
- শিক্ষাগত যোগ্যতা: পদভেদে অষ্টম শ্রেণি, এসএসসি, এইচএসসি, ডিপ্লোমা ও স্নাতক
- বয়স: ১ আগস্ট ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছর
- আবেদন করতে পারবেন: বাংলাদেশের সব জেলার প্রকৃত নাগরিক
- বেতন: ১৩তম থেকে ২০তম গ্রেড
- আবেদন ফি: পদভেদে ৫০, ১০০ ও ১৫০ টাকা, সঙ্গে প্রযোজ্য সার্ভিস চার্জ
- আবেদন শুরু: ২ আগস্ট ২০২৬, সকাল ১০টা
- আবেদনের শেষ সময়: ২২ আগস্ট ২০২৬, বিকেল ৫টা
- আবেদনের মাধ্যম: অনলাইন
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার আগে সংশ্লিষ্ট পদের শিক্ষাগত যোগ্যতা, বয়স, ফি ও অন্যান্য শর্ত বিস্তারিতভাবে দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
বিস্তারিত বিজ্ঞপ্তি ও আবেদন: বিমানবাহিনীর বেসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি



