tanaka

যুদ্ধপূর্ব অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: ইরানের উপ-স্পিকার

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি আর যুদ্ধের আগের অবস্থায় ফিরবে না বলে মন্তব্য করেছেন ইরানের ইসলামিক কনসালটেটিভ অ্যাসেম্বলির (পার্লামেন্ট) উপ-স্পিকার আলী নিকজাদ। ইরানের বার্তা সংস্থা মেহের...
প্রচ্ছদলাইফষ্টাইলবিনোদনবিমানবন্দর থেকে ডন গ্রেফতার হলেন যেভাবে

বিমানবন্দর থেকে ডন গ্রেফতার হলেন যেভাবে

সালমান শাহ হত্যা মামলার আসামি ও ঢাকাই সিনেমার অভিনেতা ডন হককে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৯ আগস্ট) সকালে সৌদি আরব যাওয়ার সময় ইমিগ্রেশন কর্তৃপক্ষের স্টপ লিস্টে নাম থাকায় তাকে আটক করা হয়। পরে সিআইডির কর্মকর্তারা তাকে নিয়ে যান।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার বলেন, সালমান শাহ হত্যা মামলার কারণে ডনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ছিল। ইমিগ্রেশনের স্টপ লিস্টেও তার নাম ছিল। রোববার সৌদি আরব যাওয়ার সময় তাকে গ্রেফতার করা হয়।

সিআইডির ঢাকা মেট্রো পশ্চিমের বিশেষ পুলিশ সুপার গোলাম বেনজীর জানান, ডনকে আদালতে পাঠানো হয়েছে। সালমান শাহ হত্যা মামলার ১১ আসামির মধ্যে অভিনেতা ডন হকও রয়েছেন।

তিনি বলেন, গত বছর আদালত মামলার আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন। ওই সময় মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর কর্তৃপক্ষকে চিঠি দিয়ে এজাহারভুক্ত আসামিদের দেশত্যাগে বাধা দেওয়ার অনুরোধ করেছিলেন।

সিআইডি কর্মকর্তা জানান, রোববার সকাল ৬টার দিকে ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার জন্য বিমানবন্দরে যান ডন। এ সময় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে শনাক্ত করে এবং পরে পুলিশ তাকে গ্রেফতার করে।

২৯ বছর পর হত্যা মামলা

১৯৯৬ সালে অভিনেতা সালমান শাহর মৃত্যুর প্রায় ২৯ বছর পর গত বছর এ ঘটনায় হত্যা মামলা হিসেবে বিচার কার্যক্রম পরিচালনার নির্দেশ দেন আদালত। ঢাকা মহানগরের ষষ্ঠ অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক জান্নাতুল ফেরদৌস ইবনে হক এ আদেশ দেন।

এর আগে একাধিক তদন্তের পর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তাদের প্রতিবেদনে সালমান শাহর মৃত্যুকে আত্মহত্যাজনিত বলে উল্লেখ করেছিল। তবে সেই সিদ্ধান্ত নিয়ে সালমান শাহর পরিবার ও ভক্তদের মধ্যে দীর্ঘদিন ধরে বিতর্ক ছিল। তারা ওই সিদ্ধান্ত মেনে নিতে অস্বীকৃতি জানান।

এরপর গত বছরের ২১ অক্টোবর রাজধানীর রমনা থানায় সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর হত্যা মামলা করেন। এতে সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক, অভিনেতা ডন হকসহ মোট ১১ জনকে আসামি করা হয়।

নতুন করে তদন্ত

সালমান শাহর মৃত্যুকে ঘিরে দীর্ঘদিন ধরে নানা জল্পনা-কল্পনা থাকলেও তদন্তের কার্যকারিতা নিয়ে বিভিন্ন সময় প্রশ্ন উঠেছে। বর্তমানে মামলাটির তদন্তভার পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) নিয়েছে।

ডন হকের গ্রেফতারের মধ্য দিয়ে মামলাটির তদন্ত নতুন করে আলোচনায় এসেছে। বহুল আলোচিত সালমান শাহর মৃত্যুর রহস্যের তদন্ত কোন দিকে এগোয়, এখন সেদিকেই নজর সংশ্লিষ্টদের।