tanaka

এশিয়ান গেমস • কাবাডিতে কোরিয়া বধের পর বাংলাদেশের চোখ পদকে

এশিয়ান গেমসে পুরুষ কাবাডিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে বাংলাদেশ। শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারিয়ে লাল-সবুজ দল এখন তাকিয়ে আছে দিনের দ্বিতীয় ম্যাচের দিকে। বিকেলে চাইনিজ তাইপেকে...
প্রচ্ছদজাতীয়বিদ্যুৎ সাশ্রয়ের আহ্বান প্রধানমন্ত্রীর

বিদ্যুৎ সাশ্রয়ের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সকলকে বিদ্যুৎ ব্যবহার সাশ্রয়ী করার জন্য আহ্বান জানিয়েছেন। নিজে সচিবালয়ে নিজের কক্ষে অর্ধেক লাইট বন্ধ ও এসির শীতাতপ নিয়ন্ত্রণ কমিয়ে এই উদাহরণ দেখিয়েছেন।

আজ বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকাল ৯টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী দফতরে এসে ৫০% লাইট বন্ধ করে দেন এবং এসির বিদ্যুৎ প্রবাহ ২৫.১% পর্যন্ত কমিয়ে দেন, যা বিদ্যুৎ সাশ্রয়ে সহায়ক।

প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদ কক্ষে বৈঠকে প্রবেশ করেই কক্ষের অর্ধেক লাইট বন্ধ এবং এসির মাত্রা কমানোর নির্দেশ দেন। সচিবালয়ের ১ নং ভবনে প্রধানমন্ত্রীর দফতর, মন্ত্রিপরিষদ বিভাগ ও অন্যান্য অধীনস্থ বিভাগগুলি অবস্থিত। প্রধানমন্ত্রীর উদ্যোগের পর দফতরের সব কক্ষে তাৎক্ষণিকভাবে অর্ধেক লাইট বন্ধ ও এসির মাত্রা কমানো হয়েছে।

তিনি দেশের সকল মন্ত্রণালয়, সরকারি ও বেসরকারি অফিস, আদালত, শপিংমল ও বিপণী বিতানসহ সকল প্রতিষ্ঠানে বিদ্যুৎ সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন। এছাড়া দিনের বেলায় জানালার পর্দা সরিয়ে সূর্যের আলো ব্যবহার করার পরামর্শও দিয়েছেন।

সূত্র: বাসস