tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদসারাদেশবিদ্যুৎ বিল বেড়ে যাওয়া নিয়ে মুখ খুললেন আজহারী, জানালেন নিজের অভিজ্ঞতা

বিদ্যুৎ বিল বেড়ে যাওয়া নিয়ে মুখ খুললেন আজহারী, জানালেন নিজের অভিজ্ঞতা

দেশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিল অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার অভিযোগ করছেন অনেক গ্রাহক। হঠাৎ করে বিল বৃদ্ধির ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে ব্যাপক আলোচনা।

এবার বিদ্যুৎ বিল বৃদ্ধি নিয়ে নিজের অভিজ্ঞতার কথা জানালেন আলোচিত ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারী।

মঙ্গলবার (৪ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আজহারী জানান, তার বাসার বিদ্যুৎ বিলও আগের তুলনায় অস্বাভাবিকভাবে বেড়েছে।

পোস্টে তিনি লেখেন, “হঠাৎ করে আমার বাসার বিদ্যুৎ বিলও বেড়েছে অস্বাভাবিকভাবে। পরিচিত অনেকেরই একই অভিযোগ। আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি আমলে নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।”

আজহারীর এই পোস্টের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। অনেক ব্যবহারকারী মন্তব্যে নিজেদের বিদ্যুৎ বিল বেড়ে যাওয়ার অভিজ্ঞতা তুলে ধরেন।

কেউ কেউ বিল নির্ধারণের প্রক্রিয়া পুনর্বিবেচনার দাবি জানান, আবার অনেকে বিষয়টি দ্রুত তদন্ত করে সমাধানের আহ্বান জানান।

এর আগে দেশের বিভিন্ন অঞ্চলের গ্রাহকরাও অভিযোগ করেছেন, আগের মাসের তুলনায় তাদের বিদ্যুৎ বিল কয়েকগুণ বেড়ে গেছে। বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, বিলের কোনো অসঙ্গতি থাকলে সংশ্লিষ্ট বিতরণ সংস্থার সঙ্গে যোগাযোগ করে অভিযোগ জানাতে হবে।