tanaka

এশিয়ান গেমস • কাবাডিতে কোরিয়া বধের পর বাংলাদেশের চোখ পদকে

এশিয়ান গেমসে পুরুষ কাবাডিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে বাংলাদেশ। শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারিয়ে লাল-সবুজ দল এখন তাকিয়ে আছে দিনের দ্বিতীয় ম্যাচের দিকে। বিকেলে চাইনিজ তাইপেকে...
প্রচ্ছদরাজনীতিবিকেলে সিলেট যাচ্ছেন তারেক রহমান, কাল থেকে শুরু নির্বাচনী প্রচার

বিকেলে সিলেট যাচ্ছেন তারেক রহমান, কাল থেকে শুরু নির্বাচনী প্রচার

হযরত শাহজালাল (র.) ও হযরত শাহপরান (র.)–এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে আগামীকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এরপর নগরের আলিয়া মাদ্রাসা ময়দানে আয়োজিত জনসভায় তিনি প্রধান অতিথির ভাষণ দেবেন।

নির্বাচনী প্রচার শুরু করতে আজ বুধবার (২১ জানুয়ারি) বিকেলে বিমানযোগে সিলেট যাচ্ছেন তারেক রহমান। সিলেটে পৌঁছে রাতে তিনি বিমানবন্দরের নিকটবর্তী একটি পাঁচ তারকা হোটেলে অবস্থান করবেন।

যুক্তরাজ্যে অবস্থানকালে বিভিন্ন অনুষ্ঠানে তারেক রহমান সিলেটকে নিজের ‘দ্বিতীয় বাড়ি’ হিসেবে উল্লেখ করেছেন। এই পুণ্যভূমিতেই তার শ্বশুরবাড়ি। দীর্ঘ প্রায় ২০ বছর পর তিনি সিলেট সফরে যাচ্ছেন। এর মধ্যে প্রায় ১৭ বছর তিনি যুক্তরাজ্যে অবস্থান করেছেন। সর্বশেষ সিলেট সফরের সময় তিনি ছিলেন দলের যুগ্ম মহাসচিব। এবার তিনি যাচ্ছেন দলের সর্বোচ্চ অভিভাবক ও চেয়ারম্যান হিসেবে।

উল্লেখ্য, গত ২৫ ডিসেম্বর যুক্তরাজ্য থেকে ফেরার পথে তারেক রহমানকে বহনকারী বিমানটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রাবিরতি নেয়। তবে নিরাপত্তাজনিত কারণে তিনি সেদিন বিমান থেকে নামেননি।

সফরের দ্বিতীয় দিন বৃহস্পতিবার সকালে মাজার জিয়ারতের পর সকাল ১১টায় আলিয়া মাদ্রাসা ময়দানের জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে এটিই হবে বিএনপির প্রথম জনসভা।

তারেক রহমানের সফরকে ঘিরে সিলেটে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো। জনসভা সফল করতে নিয়মিত মিছিল, সমাবেশ ও লিফলেট বিতরণসহ নানা কর্মসূচি পালন করা হচ্ছে। তাকে স্বাগত জানাতে ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে ছেয়ে গেছে পুরো নগরী। আলিয়া মাদ্রাসা মাঠে মঞ্চ নির্মাণসহ সার্বিক প্রস্তুতি শেষ পর্যায়ে। সব মিলিয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।