জুলাই সনদ পর্যালোচনা করে ২৩টি রাজনৈতিক দল তাদের মতামত জাতীয় ঐকমত্য কমিশনের কাছে জমা দিয়েছে। এর আগে, গত ১৬ আগস্ট রাতে রাজনৈতিক দলগুলোকে প্রেরিত খসড়ায় কিছু ত্রুটি থাকায় তা সংশোধন করে সঠিক খসড়া পাঠানো হয়। সর্বশেষ, কমিশন খসড়ার ওপর মতামত দেওয়ার সময় ২২ আগস্ট বিকেল ৩টা পর্যন্ত বৃদ্ধি করে।
কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ (শুক্রবার) বিকেল ৩টার মধ্যে ২৩টি দল তাদের মতামত জমা দিয়েছে। এদের মধ্যে রয়েছে: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জাতীয় নাগরিক পার্টি-এনসিপি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), খেলাফত মজলিস, আমার বাংলাদেশ (এবি) পার্টি, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম), বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, জাতীয়তাবাদী সমমনা জোট, ১২ দলীয় জোট, আমজনতার দল, গণফোরাম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), জাতীয় গণফ্রন্ট, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), গণসংহতি আন্দোলন, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (বাংলাদেশ জাসদ), বাংলাদেশ লেবার পার্টি, জাকের পার্টি, ভাসানী জনশক্তি পার্টি এবং বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।
কিন্তু, কমিশন জানিয়েছে যে এখনও সাতটি দল মতামত জমা দেয়নি এবং জুলাই সনদের চূড়ান্ত খসড়ার ওপর মতামত প্রদানের সময় আর বাড়ানো হবে না।



