tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদসারাদেশবিএনপির সঙ্গে সংঘর্ষে জামায়াত নেতা নিহত

বিএনপির সঙ্গে সংঘর্ষে জামায়াত নেতা নিহত

শেরপুরে বিএনপি ও জামায়াতের মধ্যে সংঘর্ষের ঘটনায় ঝিনাইগাতী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম নিহত হয়েছেন।

বুধবার (২৮ জানুয়ারি) রাত পৌনে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

শ্রীবর্দী উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ আজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বিকেলে শেরপুর-৩ আসনের সহকারী রিটার্নিং অফিসারের আয়োজনে ইশতেহার পাঠ অনুষ্ঠানে বিএনপি সমর্থকদের সঙ্গে চেয়ার বসানোকে কেন্দ্র করে বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতি হয়। একপর্যায়ে বিএনপি সমর্থকদের হামলায় দেশীয় অস্ত্র ব্যবহার করা হয় বলে অভিযোগ করা হয়েছে। এতে অন্তত ৫০ জন জামায়াত সমর্থক আহত হন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হলে তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রেজাউল করিম মারা যান।

এ বিষয়ে শেরপুর জেলা পুলিশ সুপার (এসপি) কামরুল ইসলাম জানান, মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত অবস্থায় রেজাউল করিমকে শেরপুর থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। সেখানে তার মৃত্যুর খবর পাওয়া গেছে।