tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদলাইফষ্টাইলবিনোদনমেয়ের ইনস্টাগ্রাম লাইভে হঠাৎ হাজির হয়ে যা বললেন কিম কার্দাশিয়ান

মেয়ের ইনস্টাগ্রাম লাইভে হঠাৎ হাজির হয়ে যা বললেন কিম কার্দাশিয়ান

বিশ্ববিখ্যাত মার্কিন রিয়েলিটি টেলিভিশন তারকা কিম কার্দাশিয়ান—সফল উদ্যোক্তা, আইনজীবী এবং সামাজিক যোগাযোগমাধ্যমের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব। তার ছবি কিংবা ভিডিও লাইভ মানেই মুহূর্তে লাখো ভিউ। তবে এবার আলোচনার কেন্দ্রে তিনি এলেন মেয়েকে ঘিরে।

সম্প্রতি কিম কার্দাশিয়ানের ১২ বছর বয়সি মেয়ে নর্থ ওয়েস্ট ইনস্টাগ্রাম লাইভে এসে সবাইকে চমকে দেন। এ বয়সেই নর্থের অনুসারী সংখ্যা ছাড়িয়েছে ২০ লাখ। মায়ের মতোই লাইভে হাজির হতে স্বচ্ছন্দ নর্থ। এমনই এক লাইভ চলাকালে হঠাৎ অফস্ক্রিনে দেখা দেন কিম কার্দাশিয়ান।

লাইভে নর্থ দর্শকদের বলেন, “গাইজ, মনে হচ্ছে আমার মা এসেছে।” এ সময় কিমকে ঠাট্টার ছলে বলতে শোনা যায়, “তুমি আমার লাইভ কেন দেখছ?” হেসে কিম জানান, তিনি ক্যামেরার সামনে আসতে চান না।

তবে নর্থ তখন তার অনুসারীদের উদ্দেশে বলেন, “গাইজ, গ্রেটেস্ট অব অল টাইম এখানে।” মেয়ের এমন মন্তব্যে মজা করে কিম বলেন, “আশা করি কেউ এটা রেকর্ড করেছে। সে আমাকে গ্রেটেস্ট অব অল টাইম বলেছে—হয়তো আর কখনো এটা শুনতে পাব না। জাস্ট কিডিং, তোমাকে অনেক ভালোবাসি।”

মেয়ের সঙ্গে ভালোবাসার আদান–প্রদান চললেও কিম জানতে চান, লাইভ আর কতক্ষণ চলবে, কারণ একই ঘরেই তাকে থাকতে হবে। তখন নর্থ মজার ছলে বলে, লাইভে মুখ দেখালে কিছু টাকাও কামানো যাবে। এতে চমকে উঠে কিম বলেন, “কী! না না, তুমি জানো আমি এটা পছন্দ করি না।” শেষ পর্যন্ত তিনি জানান, মাঝেমধ্যে শুধু একটু ঢুঁ মারবেন, তবে নিজে লাইভে আসবেন না। পাশাপাশি নর্থকে ঘুমাতে যাওয়ার সময় হয়েছে বলেও মনে করিয়ে দেন।

নর্থ ওয়েস্ট ছাড়াও কিম কার্দাশিয়ান ও তার সাবেক স্বামী ক্যানিয়ে ওয়েস্টের আরও তিন সন্তান রয়েছে—সেন্ট ওয়েস্ট, শিকাগো ওয়েস্ট ও পসালম ওয়েস্ট।