tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদরাজনীতিবিএনপির নারী এমপিকে আইনি নোটিশ দিলেন আসিফ মাহমুদ

বিএনপির নারী এমপিকে আইনি নোটিশ দিলেন আসিফ মাহমুদ

মিথ্যা অভিযোগে মানহানির প্রতিবাদ জানিয়ে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বীথিকা বিনতে হোসাইনকে আইনি নোটিশ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান আসিফ মাহমুদ।

পোস্টে তিনি অভিযোগ করেন, জুলাই গণ-অভ্যুত্থানের পর থেকে রাজনৈতিক উদ্দেশ্যে তাকে ও আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। তার দাবি, গত দুই বছর ধরে বিভিন্ন অভিযোগ করা হলেও এখন পর্যন্ত কেউ কোনো সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করতে পারেননি।

আসিফ মাহমুদের পোস্ট অনুযায়ী, সম্প্রতি একটি অনুষ্ঠানে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বীথিকা বিনতে হোসাইন অভিযোগ করেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সদস্য হওয়ার জন্য তার কাছে আসিফ মাহমুদ তিন কোটি টাকা দাবি করেছেন।

আসিফ মাহমুদের দাবি, অভিযোগটি প্রকাশ্যে আসার পর তার পক্ষ থেকে একাধিকবার বীথিকা বিনতে হোসাইনের সঙ্গে যোগাযোগ করে অভিযোগের পক্ষে প্রমাণ এবং অর্থ দাবির বিষয়ে নির্দিষ্ট তথ্য জানতে চাওয়া হয়। তবে তিনি কোনো প্রমাণ বা তথ্য দেননি বলে পোস্টে উল্লেখ করা হয়।

তিনি আরও দাবি করেন, ওই বক্তব্যের মাধ্যমে তার সুনাম ক্ষুণ্ন হয়েছে। এ কারণে বীথিকা বিনতে হোসাইনকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

নোটিশে সাত দিনের মধ্যে অভিযোগের পক্ষে প্রমাণ উপস্থাপন অথবা বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলা হয়েছে বলে জানান আসিফ মাহমুদ। অন্যথায় প্রচলিত আইনে মানহানির অভিযোগে ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করেন তিনি।

আসিফ মাহমুদ আরও বলেন, অপপ্রচার ও চরিত্রহননের বিরুদ্ধে এখন থেকে আইনি পথেই জবাব দেওয়া হবে।

তবে এ বিষয়ে বীথিকা বিনতে হোসাইনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।