tanaka

এশিয়ান গেমস • কাবাডিতে কোরিয়া বধের পর বাংলাদেশের চোখ পদকে

এশিয়ান গেমসে পুরুষ কাবাডিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে বাংলাদেশ। শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারিয়ে লাল-সবুজ দল এখন তাকিয়ে আছে দিনের দ্বিতীয় ম্যাচের দিকে। বিকেলে চাইনিজ তাইপেকে...
প্রচ্ছদরাজনীতিবিএনপির জোট ছাড়লেন মান্না, এককভাবে নির্বাচনের ঘোষণা

বিএনপির জোট ছাড়লেন মান্না, এককভাবে নির্বাচনের ঘোষণা

জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)-এর পর এবার বিএনপির জোট থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বাধীন নাগরিক ঐক্য। একই সঙ্গে তিনি ১১টি আসনে এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন। বুধবার (২১ জানুয়ারি) এ সিদ্ধান্তের কথা জানানো হয়। দীর্ঘদিন ধরে নাগরিক ঐক্য ও জেএসডি বিএনপির যুগপৎ আন্দোলনের সঙ্গী ছিল।

এর আগে আসন সমঝোতা না হওয়ায় জেএসডি এককভাবে নির্বাচনে যাওয়ার ঘোষণা দেয়। এবার আসন সমঝোতা হলেও প্রত্যাশিত ছাড় না পাওয়ায় বিএনপির দীর্ঘদিনের মিত্র নাগরিক ঐক্যও একই পথে হাঁটলো।

দলীয় সূত্রে জানা গেছে, মাহমুদুর রহমান মান্না বগুড়া-২ আসন থেকে নির্বাচন করতে আগ্রহী ছিলেন। কিন্তু ওই আসনে বিএনপি ধানের শীষ প্রতীকে শাহে আলমকে মনোনয়ন দেওয়ায় এবং শেষ মুহূর্তেও তা প্রত্যাহার না করায় জোটে ভাঙন সৃষ্টি হয়। এ বিষয়ে বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেও সমাধান না হওয়ায় মান্না জরুরি সংবাদ সম্মেলনের মাধ্যমে ‘একলা চলো’ নীতিতে নির্বাচনে যাওয়ার ঘোষণা দেন।

সোমবার আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ঢাকা-১৮ ও বগুড়া-২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এ ছাড়া আরও ১০টি আসনে দলের পক্ষ থেকে প্রার্থী ঘোষণা করা হয়েছে।