tanaka

তিনবেলা খাবার জুটত না, এখন শাহরুখ সেজে আয় ৫ লাখ রুপি!

একসময় সাইনবোর্ড আঁকাই ছিল জীবিকা নির্বাহের প্রধান অবলম্বন। অনিয়মিত আয়ের কারণে সংসার চালানোও ছিল কঠিন। কিন্তু চেহারায় বলিউড তারকা শাহরুখ খানের সঙ্গে অদ্ভুত মিলই...
প্রচ্ছদসর্বশেষ সংবাদঅর্থনীতিবাজারে আজ সোনা-রুপার ভরি কত?

বাজারে আজ সোনা-রুপার ভরি কত?

দেশের বাজারে বর্তমানে ভালো মানের (২২ ক্যারেট) এক ভরি সোনার গহনা ভ্যাটসহ বিক্রি হচ্ছে ২ লাখ ২৩ হাজার টাকার বেশি দামে। অন্যদিকে, সনাতন পদ্ধতির এক ভরি সোনার গহনার দাম রয়েছে দেড় লাখ টাকার নিচে। একই সময়ে ভালো মানের এক ভরি রুপার গহনা বিক্রি হচ্ছে সাড়ে ৪ হাজার টাকার কিছু বেশি দামে।

বাংলাদেশে সোনা ও রুপার দাম নির্ধারণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) শুক্রবার (৩১ জুলাই) সকাল ১০টা থেকে নতুন এই মূল্য কার্যকর করেছে। পরবর্তী মূল্য ঘোষণা না দেওয়া পর্যন্ত দেশের বাজারে সোনা ও রুপার গহনা এই দরেই বিক্রি হবে।

বাজুসের নির্ধারিত মূল্য অনুযায়ী, বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম (ভ্যাটসহ) ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনা বিক্রি হচ্ছে ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকায়।

এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনা বিক্রি হচ্ছে ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকায়।

রুপার ক্ষেত্রেও নতুন দর নির্ধারণ করেছে বাজুস। সে অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার গহনার দাম ৪ হাজার ৬০৭ টাকা। ২১ ক্যারেটের রুপা প্রতি ভরি বিক্রি হচ্ছে ৪ হাজার ৩৭৪ টাকায়, ১৮ ক্যারেটের রুপার দাম ৩ হাজার ৯৭১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৮৫৮ টাকা।