tanaka

তিনবেলা খাবার জুটত না, এখন শাহরুখ সেজে আয় ৫ লাখ রুপি!

একসময় সাইনবোর্ড আঁকাই ছিল জীবিকা নির্বাহের প্রধান অবলম্বন। অনিয়মিত আয়ের কারণে সংসার চালানোও ছিল কঠিন। কিন্তু চেহারায় বলিউড তারকা শাহরুখ খানের সঙ্গে অদ্ভুত মিলই...
প্রচ্ছদজাতীয়প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর তিন দিনের সরকারি সফরে বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় পৌঁছান। এটি তার প্রথম বাংলাদেশ সফর।

সফরের প্রথম দিনেই তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন। বৈঠকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা এবং বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যু নিয়ে আলোচনা হয়।

বৈঠকের পর যুক্তরাষ্ট্র বাংলাদেশের জন্য হালনাগাদ ভ্রমণ সতর্কতা (ট্রাভেল অ্যাডভাইজরি) প্রকাশ করে। এতে বাংলাদেশের সামগ্রিক ভ্রমণ সতর্কতার মাত্রা লেভেল-৩ (পুনর্বিবেচনা করে ভ্রমণ) থেকে কমিয়ে লেভেল-২ (অতিরিক্ত সতর্কতা অবলম্বন করে ভ্রমণ) নির্ধারণ করা হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জানান, বৈঠক শেষে সার্জিও গর খুদে বার্তার (টেক্সট মেসেজ) মাধ্যমে এ সিদ্ধান্তের বিষয়টি তাকে অবহিত করেন। এই পরিবর্তনের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সর্বশেষ মূল্যায়নে বাংলাদেশকে আগের তুলনায় ভ্রমণের জন্য আরও নিরাপদ গন্তব্য হিসেবে বিবেচনা করা হয়েছে।